এই মুহূর্তে

হাতে নগদ ৭৫,৭০০ টাকা, পাঁচ বছরে মমতার সম্পদের পরিমাণ বাড়ল না কমল?

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভবানীপুর কেন্দ্রে লড়তে বুধবারই (৮ এপ্রিল) মনোনয়ন জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নপত্রের সঙ্গেই নিজের শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তির পরিমাণ, হাতে থাকা নগদ অর্থ-সহ একাধিক ব্যক্তিগত তথ্য জানিয়ে হলফনামা জমা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সন্ধেতেই নিজেদের ওয়েবসাইটে ওই হলমনামা আপলোড করেছে নির্বাচন কমিশন।

হলফনামায় তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, ‘তাঁর হাতে নগদ রয়েছে ৭৫ হাজার ৭০০ টাকা। এছাড়া হরিশ মুখোপাধ্যায় রোডের ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখায় সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ১২ লক্ষ ৩৬ হাজার ২০৯ টাকা ৭১ পয়সা। ওই একই শাখায় নির্বাচনী খরচের জন্য খোলা অ্যাকাউন্টে রয়েছে ৪০ হাজার টাকা। কোনও শেয়ার কিংবা আর্থিক প্রতিষ্ঠানে লগ্নি নেই। ২০২৫-২৬ অর্থবর্ষে টিডিএস বাবদ পাবেন ৪০ হাজার ৬০০ টাকা। রয়েছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম সোনা। যার বাজারমূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা। এছাড়া আর কোনও অস্থাবর সম্পত্তি নেই। মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা ৭১ পয়সা।’

হলফনামায় তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, ‘নিজস্ব কোনও স্থাবর সম্পত্তি নেই। না বাড়ি রয়েছে, না ফ্ল্যাট রয়েছে, না কোনও কৃষি জমি রয়েছে। উত্তরাধিকার সূত্রেও কোনও স্থাবর সম্পত্তি পাননি তিনি। নিজের নামে কোনও গাড়ি নেই।’ নিজের বার্ষিক আয় সম্পর্কে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘২০২৪-২৫ আর্থিক বর্ষে আয় ছিল ২৩ লক্ষ ২১ হাজার ৫৭০ টাকা। আয়কর থেকে শুরু করে কোনও সরকারি সংস্থায় তাঁর ঋণ নেই।’

নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মমতা জানিয়েছেন, ‘১৯৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। যদিও ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে ব্যাচেলর অব ল বা আইনি ডিগ্রি অর্জন করেছেন।’ রাজপথে আন্দোলন করে ক্ষমতার শীর্ষে পৌঁছানো তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, ‘তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। কোনও ফৌজদারি মামলায় দণ্ডিতও হননি তিনি।’

নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী থাকা সত্বেও গত পাঁচ বছরে সম্পত্তি কমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাঁচ বছর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১৫ লক্ষ ৩৮ হাজার ২০৯ টাকা। সেখানে বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা ৭১ পয়সা। ২০১৬ সালে বিধানসভা ভোটের সময়ে তৃণমূল সুপ্রিমোর সম্পত্তির পরিমাণ ছিল ৩০ লক্ষ ৪৫ হাজার ১৩ টাকা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় দুর্যোগ শুরু ,ফের লাল ও কমলা সর্তকতা জারি

মনোনয়নের দিন থেকে ভোটপ্রচারের শুভ সময়, প্রার্থীদের বলে দিচ্ছেন জ্যোতিষীরা

স্ট্র্যান্ড রোড থেকে বিপুল পরিমাণ অস্ত্র-কার্তুজ সহ গ্রেফতার বিহারের নালন্দার বাসিন্দা

জামিন মঞ্জুর সুদীপ্ত সেনের, ১৩ বছর পর জেলমুক্তি সারদা কর্তার

‘‌আবার আমরা সুপ্রিম কোর্টে যাব’‌, মনোনয়ন পেশ করেই সুর সপ্তমে মমতার

ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ