জাঁকিয়ে বসল জ্বালাপোড়া গরম, সপ্তাহান্তে ৪০ ডিগ্রি! বৃষ্টি আদৌ হবে?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের শুরু গ্রীষ্মের দাবদাহ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। সপ্তাহান্তে তাপমাত্রা উঠবে ৩৭ ডিগ্রিতে।পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। এপ্রিলের শুরুতে তীব্র গরমের ঝলকানির সম্ভবনা রয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। আগামীকাল শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

সব জেলাতেই শুষ্ক আবহাওয়া।বিশেষ করে পুরুলিয়া,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে অনেকটাই তাপমাত্রা বাড়বে।পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে লু-এর পরিস্থিতিও হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলায় হট ডে পরিস্থিতি।

কলকাতার ঘরে গত ৭২ ঘণ্টায় দিনের তাপমাত্রা অন্তত ৪ ডিগ্রি বেড়েছে। রাতের তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ছে ধাপে ধাপে।আজই দুপুর বেলা কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রিতে পৌঁছাতে পারে।আপাতত কোন বৃষ্টির সম্ভবনা নেই। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৩৬ থেকে ৯২ শতাংশ। কলকাতায় চড়চড় করে বাড়বে তাপমাত্রা! এমনই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।

হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ৩ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে জানা গিয়েছে,সকাল ও সন্ধ্যায় আপাতত মনোরম পরিবেশ থাকবে।ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, মনোরম আবহাওয়া উধাও হয়ে যাবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনাও নেই। সব জেলাতেই থাকবে শুষ্ক আবহাওয়া।তীব্র গরম থেকে বাঁচতে বাইরে বেরোনোর আগে সাবধানতা অবলম্বন করতে বলছেন বিশেষজ্ঞরা। যেমন হাতের কাছে জল, ছাতা,ওয়েট টিস্যু রাখার পরামর্শ দিচ্ছেন তারা।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি