মেঘলা আকাশ, বৃষ্টি কি হবে? সরস্বতী পুজোর দিনে কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার ভোর থেকেই শুরু হয়েছে কুয়াশার দাপট। কুয়াশার চাদরে মোড়া সল্টলেক, নিউ টাউন, কলকাতা বিমানবন্দর অঞ্চল। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ১০০ মিটার! মূল শহরের কুয়াশা-ছবিটাও একইরকম। একইসঙ্গে সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ।

রবিবার(২ ফেব্রুয়ারি)সরস্বতী পুজোর দিনে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।সকালে মাঝারি কুয়াশায় ঢেকে যাবে শহর। এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি ওপরে। এদিকে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির ঘরে।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

ওদিকে জেলার ছবিটাও এক। শীত ও কুয়াশার দাপট অব্যাহত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরে। জলপাইগুড়িতে যেমন, রবিভোরে কনকনে শীত সঙ্গে ঠান্ডা হাওয়াও বইছে। ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি। ঠান্ডায় জবুথবু সেখানকার সাধারণমানুষ। গতকাল, শনিবার জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি! অকালেই বিদায় নিয়েছে শীত। মেঘলা আকাশ। রোদের দেখা নেই।

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে