ফের চড়ল তাপমাত্রা! মাঘ শেষের আগেই কি শীতের বিদায়?

Share:

নিজস্ব প্রতিনিধি : বিদায় নিয়েছে শীত। ক্রমশ বাড়ছে তাপমাত্রা পারদ। আগামী কয়েক দিনে শীত আরও কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।বৃহস্পতিবার(৩০ জানুয়ারি)থেকে পর পর তিন দিন তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পরের দু’দিন নতুন করে তাপমাত্রা বৃদ্ধি না পেলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

কলকাতায় এখন সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির ঘরে। যা স্বাভাবিকের থেকে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস উপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সামান্য নামতে পারে তাপমাত্রা। শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলা থেকে শীত পুরোপুরি বিদায় নেবে বলে অনুমান করছে আবহাওয়াবিদরা।

এদিকে সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া থাকবে। রাজ্য জুড়েই তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার পর এবার সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে। সরস্বতী পুজোয় স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকবে পারদ। রাতের দিকে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনাই নেই।

আপাতত উত্তরবঙ্গের ৬ জেলা এবং দক্ষিণবঙ্গের ৬ জেলা মোট ১২ জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কতা।

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট