ফের নিম্নমুখী হবে পারদ,জাঁকিয়ে ঠান্ডা কী পড়বে?

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার(৩ ফেব্রুয়ারি)থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের কমতে পারে তাপমাত্রার পারদ। আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে পারদ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে ফের নিম্নমুখী হবে পারদ।

সোমবার থেকেই সপ্তাহে তাপমাত্রা ওঠা নামার খেলা চলবে। আগামী দু-তিন দিন তাপমাত্রা সামান্য কমবে।আগামিকাল মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি)থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করবে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তারপর আবার তাপমাত্রা দু’দিন ধরে ঊর্ধ্বমুখী হবে।

কলকাতায় সোমবার(৩ ফেব্রুয়ারি)২২ ডিগ্রিতেই রয়েছে পারদ। স্বাভাবিকের তুলনায় যা প্রায় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস উপরে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নীচে। আগামিকাল মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রাও নিম্নমুখী হবে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে আজ সোমবার উত্তরবঙ্গের চার জেলা এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসবে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে ঘন কুয়াশার সতর্কতা।

বিশ্লেষেকরা জানাচ্ছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিক ভাবে বিদায় নেবে শীত। তার আগে কি শেষবারের মতো জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা আপাতত দেখছেন না আবহবিদরা।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?