চলছে আবহাওয়ার পাগলামি, ফের চড়ল পারদ, সপ্তাহান্তে ফিরবে জাঁকিয়ে শীত ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) চড়ল তাপমাত্রার পারদ। তবে আগামিকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি)থেকে ফের তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে। শুরু হয়ে গিয়েছে আবহাওয়ার চরম খামখেয়ালিপনা। বৃহস্পতিবার কলকাতায় ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ল এক রাতে।আগামিকাল, শুক্রবার থেকে পরিষ্কার আকাশ।আগামী রবিবারের মধ্যে ফের ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার থেকে এক রাতের মধ্যে কলকাতায় সামান্য বাড়ল পারদ। স্বাভাবিকের উপরেই রয়েছে রাত ও দিনের তাপমাত্রা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ। আরও বাড়ল তাপমাত্রা। এক রাতে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

সপ্তাহান্তে নিম্নমুখী হবে পারদ। রবিবারের মধ্যে ফের ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে জানা গিয়েছে। সকাল ও সন্ধ্যায় ফিরবে হালকা শীতের আমেজ। এদিকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট দক্ষিণবঙ্গের ৯ জেলা এবং উত্তরবঙ্গের ৩ জেলাতে। উত্তরবঙ্গের ৩ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।

দক্ষিণবঙ্গের ৯ জেলায় আজ, বৃহস্পতিবার মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলাতে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?