এই মুহূর্তে

হাসপাতালগুলিতে  নিরাপত্তা ব্যবস্থায়  কী খামতি রয়েছে?  সমীক্ষার নির্দেশ মুখ্যসচিবের

নিজস্ব প্রতিনিধিঃ আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য- রাজনীতি। এই আবহে শনিবার নবান্নে বৈঠক করলেন  মুখ্যসচিব  ভগবতী প্রসাদ গোপালিকা। আর সেই বৈঠকে উঠে এসেছে হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত একাধিক ইস্যু। সূত্রের খবর এদিনের বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন,  রাজ্যের প্রতিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় কী খামতি রয়েছে তা সমীক্ষা করে চিহ্নিত করতে হবে। আর এই কাজটি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালগুলির সুপার প্রিন্সিপ্যালদের উপরেই।

শুধু তাই নয় কোন হাসপাতালে ডাক্তারদের চেঞ্জিং রুম, ডিউটির পর বিশ্রামের জন্য নির্দিষ্ট জায়গা নেই,  আলাদা করে চিহ্নিত শৌচাগার আছে কিনা সেই সংক্রান্ত রিপোর্ট  জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন  মুখ্যসচিব। বৈঠকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে,  মহিলা ডাক্তারের এবং জুনিয়র ডাক্তারদের কথা মাথায় রেখে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে হবে।

অন্যদিকে এদিনের বৈঠকে সব থেকে বেশি উঠে এসেছিল হাসপাতালের অনধিকার প্রবেশের বিষয়টি। প্রশ্ন উঠেছিল পুলিশ প্রশাসন এবং হাসপাতালের সিকিউরিটি ব্যবস্থা থাকা সত্ত্বেও বাইরের লোক কী করে ঢোকে হাসপাতালের ভিতরে? তা নিয়ে বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের মধ্যে বাইরের লোকের অনধিকার প্রবেশ ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয় প্রয়োজন মনে হলে হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য সচিবকে বৈঠকে বসারও নির্দেশ দিয়েছে নবান্ন। একথায় আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার যাতে না পুনরাবৃত্তি হয়, সেইদিকেই নজর রাখছে রাজ্য সরকার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, রেডরোড থেকে কটাক্ষ মমতার

সল্টলেকে পথচারীকে পিষে জোড়া মোটরবাইকে ধাক্কা, সরস্বতী পুজোয় বেপরোয়া গতিতে শোকের ছায়া

রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় বিল আটকে রাজভবনে, আরটিআইয়ে মিলল চাঞ্চল্যকর সাফাই

‘‌যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, রক্ষা করব’‌, নেতাজির জন্মজয়ন্তীতে শপথ অভিষেকের

নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করা হোক, জন্মজয়ন্তীতে কেন্দ্রকে কড়া বার্তা মমতার

সরস্বতী পুজোয় নামল পারদ, ১৪ ডিগ্রিতে তাপমাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ