নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

Share:

নিজস্ব প্রতিনিধি: নওদার বিধায়ক হুমায়ুন কবীরের ‘স্যাটা ভাঙা মার’, মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিয়েছিলেন চরম হুঁশিয়ারি। এই নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। সেই সবের মধ্যে বুধবার (৫ অগস্ট) নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবীর। কি কথা হয়েছে তাঁদের তা নিয়েই এবার মুখ খুললেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান।
মুখ্যমন্ত্রীর সঙ্গে হুমায়ুমর সাক্ষাতের পরেই বঙ্গ রাজনীতিতে ঝড় ওঠে। শুরু হয় নানা চর্চা। কি কারণে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ? এই প্রশ্নের উত্তর জানতে মরিয়া হয়ে ছিল রাজনৈতিক মহল। তা নিয়ে মুখ খুলে হুমায়ুন বলেছেন, ‘মুখ্যমন্ত্রীকে অনেক আগে থেকেই মেসেজ করেছিলাম, যে ওঁর সঙ্গে একবার দেখা করতে চাই৷ উনি আমায় নবান্নে সময় দিয়েছিলেন৷ আমার সঙ্গে সন্ধে ৬টা নাগাদ দেখা হয়৷ মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে কথা হয়৷’  আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে তিনি দুটি আবেদন করেছেন। প্রথমটি হল নওদা বিধানসভার চাষিদের জন্য একটি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত হিমঘর নির্মাণ। দ্বিতীয়টি হল  রেজিনগর বিধানসভার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সুবিধার জন্য ভাগীরথী নদীর উপর একটি নতুন সেতু নির্মাণ। 
 
উল্লেখ্য, গত জুন মাসে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজন এবং জেলা প্রশাসনের বিরুদ্ধে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন নওদার বিধায়ক।  বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘শেষবার সতর্ক করছি, শুধরে যান। সবক শেখানোর সময় এসে গিয়েছে।’ তারপরেই এই সাক্ষাতের খবর সামনে এল। 

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর