‘গণতন্ত্রের ক্ষতি করতে পারে’, এসআইআর নিয়ে ক্ষোভ উগরে দিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্ব তাঁকে চেনে। তবে তাতে কিছু যায় আসে না অতি ক্ষমতাশালী ভারতের নির্বাচন কমিশনের দণ্ডমুণ্ডের কর্তাদের। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার নামে বাঙালিদের হেনস্থার যে অভিযান শুরু হয়েছে, তাতে বাদ পড়েননি তিনিও। এবার বিশেষ নিবিড় সমীক্ষার(এসআইআর) অছিলায় সাধারণ মানুষকে হেনস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সুদুর মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে এক সংবাদ সংস্থাকে দেওয়া টেলিফোন সাক্ষা‍ৎকারে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, এসআইআর প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থায় কুঠারাঘাত হয়ে দাঁড়াতে পারে।

গত বছরের ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। ইতিমধ্যেই ওই প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার পরে দেশ থেকে তাড়ানো হতে পারে এমন আতঙ্কে অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অনেকে হৃদরোগ সহ অসুস্থ হয়ে মারা গিয়েছেন। এখনও পর্যন্ত ১২৬ জনের মৃত্যুর খবর মিলেছে। ওই মৃত্যুর মিছিল আরও দীর্ঘতর হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বিধানসভা ভোটের মুখে বাংলায় তড়িঘড়ি এসআইআর নিয়ে প্রশ্ন তুলে অমর্ত্য বলেন, ‘পুরো এসআইআর প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় তাড়াহুড়ো করে করা হচ্ছে এবং এটি গণতান্ত্রিক অংশগ্রহণের মারাত্মক ক্ষতি করতে পারে, বিশেষ করে যখন কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার তালিকা সংশোধন গণতন্ত্রকে শক্তিশালী করার একটি প্রক্রিয়া হতে পারে, তবে এর জন্য সতর্কতা এবং পর্যাপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে যা ঘটছে তাতে স্পষ্ট কমিশন পর্যাপ্ত সময় নিয়ে ও সতর্ক হয়ে প্রক্রিয়া চালাচ্ছে না।’

নবান্ন দখলের ভোটযুদ্ধে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রশ্নে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেছেন, ‘ভোট তো দিতে চাই। কিন্তু আমি যে কেন্দ্রের ভোটার, সেখানে কবে ভোট হবে তার উপরে সব কিছু নির্ভর করছে। কেননা, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকায় আমার বেশ কিছু পূর্ব প্রতিশ্রুতি রয়েছে।’

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট