রাজনীতি থেকে কবে অবসর? জানিয়ে দিলেন পার্থ

তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা পার্থ চট্টোপাধ্যায় কি এবার ছাড়তে চলেছেন রাজনীতি? কবে রাজনীতি ছাড়বেন তার ইঙ্গিত দিলেন এক সংবাদ মাধ্যমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ রাজনীতির বহু ইতিহাসের সাক্ষী তিনি। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা পার্থ চট্টোপাধ্যায় কি এবার ছাড়তে চলেছেন রাজনীতি? একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনীতি ছাড়ার বিষয়ে ইঙ্গিত দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

সম্প্রতি এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। জোড়াফুল শিবিরের  অনেক নেতাই পরোক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। পার্থবাবু শিক্ষা দফতরের মন্ত্রিত্বের দায়িত্ব পালনের সময়পর্বে নিয়ম মেনে নিয়োগ হয়নি বলে মুখ খুলেছিলেন অনেকে। এদিন সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পোড়খাওয়া নেতা। সাংবাদিকের প্রশ্নের জবাবে পার্থবাবু স্পষ্ট জানান, ‘আমার সময়ে কোনও দুর্নীতির ঘটনা ঘটেনি।’ একইসঙ্গে এদিন রাজনীতি ছাড়ার বিষয়ে তিনি ইঙ্গিত দেন। পার্থ চট্টোপাধ্যায় রাজনীতি ছাড়া নিয়ে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন আছি।’ একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ইতিহাস তৈরী করবেন।

সম্প্রতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানান “২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মতো উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক”। পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার কি মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নের জবাবে পার্থ স্পষ্ট জানান, ‘এই মুহূর্তে মমতা ছড়া অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে ভাবতেই পারছি না’। যদিও এদিন অভিষেককে ‘শংসাপত্র’ও দিয়েছেন পার্থ। তাঁর কথায়, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় তরুণ প্রজন্মের শ্রেষ্ঠ নেতা।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারোর তুলনা করা যায় না বলেও জানান পার্থ চট্টোপাধ্যায়।

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে