ডিসেম্বরে কবে পড়বে কনকনে শীত? তারিখ জানাল হাওয়া অফিস!

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত কাল মানেই হিমেল বাতাস। আর সেই বাতাসের সাথে মিঠা রোদ গায়ে মেখে ভ্রমণে মেতে ওঠা। বছরের অন্তিম লগ্নের এই আবহাওয়াতেই অভস্ত্য বাঙালি। কিন্তু ইংরেজি ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস পড়লেও এখনও দেখাই মিলছে না  কনকনে শীত।  তার ওপর মাঝে মাঝেই আবার শহরজুড়ে ঝেঁপে নামছে বৃষ্টি। যার দরুন কোনমতেই নামছে না তাপমাত্রার পারদ। তবে এবার শীতপিয়াসীদের জন্য  খুশির খবর শোনাল হাওয়া অফিস। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  চলতি সপ্তাহের শেষের দিকেই নামতে পারে তাপমাত্রার পারদ। আজ, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই সপ্তাহের বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা। তবে এই সপ্তাহেও জাঁকিয়ে শীত পড়ার তেমন কোন সম্ভাবনা নেই বলেই মত আবহাওয়াবিদদের। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে শীত আরও জাঁকিয়ে পড়তে পারে। 

আজ সকাল থেকেই কলকাতা এবং আশপাশের এলাকায় মেঘলা আকাশ দেখা গিয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পুরো রাজ্য জুড়েই আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সহ  পশ্চিমের জেলাগুলিতে। মঙ্গলবার কুয়াশার চাদর দেখা গিয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিং-সহ রাজ্যের ছয় জেলাযতেও আগামী কয়েকদিন মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝে দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। 

বাংলায় ঢুকল ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?

ফ্রি বাসে চড়তে চান? Pink Card-এর জন্য জরুরি ২ নথি,কীভাবে করবেন আবেদন?

শ্রেণিকক্ষের ভিতরে পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট-মদের বোতল, সন্দেশখালির স্কুলে চাঞ্চল্য

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে অস্ত্রোপচার হবে নায়কের

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ