কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের অর্থ এখনও বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়নি। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। টানা দু’মাস প্রকল্পের টাকা পাওয়ার পর আগস্ট মাসে নির্ধারিত সময়ে অর্থ অ্যাকাউন্টে না আসায় অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন। উপভোক্তাদের একাংশের দাবি, প্রতি মাসের মতো এবারও নির্দিষ্ট সময়ে টাকা পাওয়ার আশা করেছিলেন তাঁরা। কিন্তু আগস্ট মাস শুরু হয়ে গেলেও এখনও অ্যাকাউন্টে কোনও অর্থ জমা পড়েনি। ফলে কবে টাকা আসবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বহু পরিবারের মধ্যে। সেই দুশ্চিন্তা কাটাতে আসরে নামলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী  মালতী রাভা রায়। তিনি জানালেন চলতি মাসে কবে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা। 

জানা গিয়েছে, চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হবে ১৫ আগস্টের পরে। এমনটাই জানিয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী  মালতী রাভা রায়। তিনি জানিয়েছেন যাতে যোগ্য কেউ বঞ্চিত না হয় তাই ব্লক ভিত্তিক যাচাই চলছে। সেই কারণেই সময় লাগছে। তিনি এই বিষয়ে গতকাল, সোমবার (৩ আগস্ট)  নির্দিষ্ট দফতরের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকও করেছেন। 

আরও পড়ুন: সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

এই প্রকল্পের অর্থের উপর নির্ভরশীল বহু পরিবার। নিত্যপ্রয়োজনীয় বাজার, সংসারের খরচ, ওষুধের খরচ কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনে জিনিসপত্র কেনার জন্য এই টাকার উপরই ভরসা করেন অনেক মহিলা। তাই অর্থপ্রাপ্তিতে দেরি হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগের পাশাপাশি ক্ষোভও বাড়ছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, ঠিক কবে তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। তাই সেই উদ্বেগ দূর করতে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার দিনক্ষণ ঘোষণা করলেন মন্ত্রী।

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!