সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের বরাদ্দ বাড়ানোর রাজ্য সরকারের সিদ্ধান্তে বড় স্বস্তি মিলল। কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের দেওয়া স্থগিতাদেশ সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। ফলে ১ অগস্ট থেকে মাথাপিছু ১১২ টাকা বরাদ্দ অনুযায়ী রোগীদের খাবার সরবরাহে আর কোনও আইনি বাধা রইল না।

রাজ্য সরকার সম্প্রতি সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের উন্নতমানের খাবার দেওয়ার লক্ষ্যে মাথাপিছু খাবারের বরাদ্দ ৫৭ টাকা থেকে বাড়িয়ে ১১২ টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই অনুযায়ী নতুন রেট চার্টও প্রকাশ করা হয়। তবে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে একাধিক সরবরাহকারী সংস্থা। তাদের দাবি ছিল, খাবারের নতুন মূল্য নির্ধারণ সংক্রান্ত বিষয় আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নতুন  প্রাইস চার্ট প্রকাশ করা নিয়মবিরুদ্ধ। সেই মামলায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ রাজ্যের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয়।এরপর ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শুনানিতে বিচারপতি শম্পা সরকার পর্যবেক্ষণ করেন, গত কয়েক বছরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই পরিস্থিতিতে জনস্বার্থে সরকার যদি খাবারের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে শুধুমাত্র আইনি জটিলতার কারণে তা আটকে রাখা যুক্তিযুক্ত নয়।সবদিক বিবেচনা করে  ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ বাতিল করে। 

আরও পড়ুনঃ নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ী রক্তাক্ত দেহ

মামলাটি সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের রান্না করা খাবার সরবরাহের টেন্ডারকে ঘিরে। রূপা এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা অভিযোগ করে, গত ১০ এপ্রিল হাই কোর্টের নির্দেশ অনুযায়ী প্রথমে একটি ‘বোর্ড বেসড কমিটি’ গঠন করে খাবারের মূল্য নির্ধারণ করার কথা ছিল। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই নতুন টেন্ডার জারি করে। সেই টেন্ডার নিয়েই শুরু হওয়া আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চের রায়ে স্বস্তি পেল রাজ্য সরকার।

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন