নাগপুরে দাঁড়িয়েই কলকাতায় ডাক্তারদের অনশনকে আরও উস্কে দিলেন ভাগবত

নাগপুরের মাটিতে দাঁড়িয়ে কলকাতার ডাক্তারদের অনশন প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বাইরে দাঁড়িয়ে বাংলায় আগুন লাগাবার পথ দেখিয়ে দিলেন সঙ্ঘ প্রধান(RSS Chief) মোহন ভাগবত(Mohon Bhagwat)। ডাক্তারদের অনশন যখন আর আমজনতার সমর্থন পাচ্ছে না, বামফ্রন্টের নেতারা দলের কর্মী সমর্থকদের ধর্মতলায় হাজিরা দিতে বলেও ভিড়ের মুখ দেখাতে পারছেন না, তখন সঙ্ঘ প্রধান উঠে পড়ে লাগলেন রাজ্যজুড়ে একটা বিক্ষিপ্ত অশান্তির পরিবেশ খাড়া করতে। এদিন মহারাষ্ট্রের নাগপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরে আয়োজিত নবরাত্রির সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাগবত। আর সেখানে দাঁড়িয়েই তিনি আর জি কর-কাণ্ডের( R G Kar Incident) প্রসঙ্গ তুলে বিতর্কিত মন্তব্য করে বসলেন। কার্যত উস্কে দিলেন, পরিস্থিতি যাতে আরও বিগড়ে যায় বাংলার বুকে।

আরও পড়ুন, শুক্র রাতে ঝালদায় অস্বাভাবিক মৃত্যু, প্রয়াত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর

তা কী বলেছেন ভাগবত? তিনি এদিন আর জি কর প্রসঙ্গ টেনে এনে বলেছেন, ‘আর জি করের ঘটনা আমাদের সকলের কলঙ্ক। এমন ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়। আর ঘটলে সকলকে একসঙ্গে তার মোকাবিলা করতে হবে। কিন্তু সেখানে অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে। পুরো দেশ আজ ডাক্তার ভাইদের(Junior Doctors Hunger Strike) পাশে রয়েছে। মনে রাখতে হবে, দ্রৌপদীর পোশাকে কেউ স্পর্শ করলে মহাভারত ঘটে যায়। আরজি করে এমন জঘন্য অপরাধের পরেও অপরাধীদের আড়াল করার জন্য কিছু লোক ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে।’ ঘটনা হচ্ছে, অ-বিজেপি শাসিত রাজ্যে কিছু হলেই ভাগবতের মতো গেরুয়া ধ্বজ্জাধারীরা গেল গেল রব তোলেন। অথচ সেই সব ঘটনা যখন বিজেপি শাসিত রাজ্যে হয় তখন তাঁরা কিছুই দেখতে পান না। তখন কিছু বলার কথাও তাঁদের মনে হয় না।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীকে হুমকি IMA’র রাজ্য শাখার, ক্ষুব্ধ জনতা

কলকাতার(Kolkata) ধর্মতলায় জুনিয়র ডাক্তাররা অনশন করছেন। কিন্তু আমজনতার সমর্থন তাঁরা আর পাচ্ছেন না। তাঁদের অনশন মঞ্চ ঘিরে ভিড়ও চোখে পড়ছে না। ভিড় তৈরি করতে সিপিএমের তরফে বাম নেতাকর্মী ও সমর্থকদের সেখানে যেতে বলা হচ্ছে। তারপরেও প্রত্যাশা মতো ভিড় জমছে না। এবার ভিড় বাড়াতে মাঠে নামলেন ভাগবত। ডাক দিলেন, ‘পুরো দেশ আজ ডাক্তার ভাইদের পাশে রয়েছে।’ তবে এত কিছু করেও বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে জনরোষ গড়ে তুলতে ব্যর্থ বাম-বিজেপি-নকশাল-মাওবাদীরা। বরঞ্চ কর্মবিরতিতে যাওয়া ডাক্তারদের ঘিরেই এখন জনরোষ বাড়ছে বাংলায়। ক্ষোভের অভিমুখে থাকছেন, ভাগবতের মতো তাঁদের মদতদাতারাও।  

ভারতীয় বাজারে ফিরছে Vivo-র জনপ্রিয় S সিরিজ, থাকবে 7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা  

ভাগ্য খুলতে চাইলে আজ গুরু পূর্ণিমার দিন ভুলেও এই কাজ করবেন না

বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে যান? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক