তাপস মণ্ডলকে কেন ‘জামাই আদর’ সিবিআই-ইডির, উঠছে প্রশ্ন

নিজের পিঠ বাঁচাতে তাপস মণ্ডল মিথ্যে অভিযোগ করছেন না, তার কী প্রমাণ রয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে। কিন্তু মানিকের হয়ে যিনি ‘তোলাবাজি’ করতেন বলে অভিযোগ, মানিক-ঘনিষ্ঠ সেই তাপস মণ্ডলকে (Tapas Mondal) কেন এখনও গ্রেফতার করছে না সিবিআই বা ইডি, তা নিয়ে উঠছে প্রশ্ন।

আইনজীবীরা প্রশ্ন তুলছেন, তাপসের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ রয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় এতজনকে গ্রেফতার করা হলেও তাপস মণ্ডলকে কেন গ্রেফতার করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? আইনজীবীদের আরও প্রশ্ন, নিজের পিঠ বাঁচাতে তাপস মণ্ডল মিথ্যে অভিযোগ করছেন না, তার কী প্রমাণ রয়েছে?

প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে এর আগে একাধিকবার তলব করে জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তাপসের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েরন্দারা। ৩টি বিএড কলেজ ছাড়াও, তাপসের সংস্থা ‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’ও ইডির আতশকাচের নীচে রয়েছে। কিন্তু কেন তাঁকে গ্রেফতার করা হয়নি, সেটাই এখন বড় প্রশ্ন।  এদিকে দীর্ঘ প্রায় ২৪ ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর শনিবার যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও কুন্তলের বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। তার পরেও তাঁকে কেন তাপস মণ্ডলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে তাপস মণ্ডল নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছে, এমন অভিযোগের পরেও তিনি কেন এখনও গ্রেফতার হলেন না, তা নিয়ে চলছে জল্পনা।

অন্যদিকে কুন্তল ঘোষ অভিযোগ করেছেন, ‘তাপস মণ্ডল আমার কাছে ৫০ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন। ঘুষ না দেওয়ার কারণেই আমার এই হাল।’ স্বামীর গ্রেফতারির পর মুখ খুলেছেন তাঁর স্ত্রী জয়শ্রী ঘোষ। একটি বিবৃতি তিনি জানিয়েছেন, ‘চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের কাছ থেকে কুন্তল ১৯ কোটি টাকা নিয়েছেন বলে যে দাবি তাপস করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তাপস এবং তাঁর কয়েক জন সহযোগী ষড়যন্ত্র করে কুন্তলকে ‘বলির পাঁঠা’ বানিয়েছেন।’

‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার

পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর

৮৮ দিন পর ইরানে ফিরল ইন্টারনেট পরিসেবা, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা বহাল

জয়হিন্দ মেট্রো স্টেশনে বসল ১২ ফুটের ফাইবারের নেতাজি মূর্তি, কার হাতে তৈরি?

বিরতি কাটিয়ে টলিউডে কামব্যাক করছেন স্বনামধন্য পরিচালক স্বপন সাহা

রেল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে রেলমন্ত্রী আসার সম্ভাবনা

পুরুষ হয়েও অ্যাকাউন্টে ঢুকত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকা, রাকিবুলের পর গ্রেফতার উত্তমকুমার

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা