মানিকতলায় কি গেরুয়া প্রার্থী সজল? ছড়াচ্ছে জল্পনা

মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হওয়ার দৌড়ে প্রথমে নাম উঠে আসছে সজল ঘোষের। রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে জল্পনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে ২০ ফেব্রুয়ারি রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী তথা মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হন। এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে ওয়াকিবহাল মহলের মতে, খুব শীঘ্রই এই কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। আর সেই উপনির্বাচনকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের প্রার্থী হওয়ার দৌড়ে প্রথমে নাম উঠে আসছে সজল ঘোষের। অন্তত রাজনৈতিক মহলে এমনই জল্পনা ছড়িয়েছে।

সূত্রের খবর, মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে হার নিশ্চিত এটা জানেন গেরুয়া শিবিরের নেতারা। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে তথাগত রায়, প্রিয়াঙ্কা টিবরেওয়াল, সজল ঘোষ, কল্যাণ চৌবে, অনুপম হাজরার নাম ঘোরাফেরা করছে। তবে প্রার্থীর দৌড়ে এগিয়ে মধ্য কলকাতার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সংবাদমাধ্যমের সামনে দলের হয়ে বক্তব্য জানাতে সাচ্ছন্দ্য বোধ করেন সজল। ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের চিফ ইলেকশন এজেন্টও ছিলেন তিনি।

অন্যদিকে তৃণমূলের তরফে প্রয়াত সাধন পাণ্ডের জেতা এই আসনে জোড়াফুল শিবিরের প্রার্থী হতে পারেন সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে বা মেয়ে শ্রেয়া পাণ্ডে। সেই হিসাবে এই আসনে গেরুয়া শিবিরের অনেক নেতা মহিলা প্রার্থী করার পক্ষে মত রেখেছেন। সেক্ষেত্রে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নাম উঠে আসছে। কিন্তু গেরুয়া শিবিরের অনেকের কটাক্ষ, আট মাসের মধ্যে এন্টালি ও ভবানীপুরে দু’বার তৃণমূলের কাছে গোহারা হেরেছেন প্রিয়াঙ্কা। এবার এই কেন্দ্রে দাঁড়ালে হারের হ্যাট্রিক করবেন তিনি। উত্তর কলকাতার গেরুয়া শিবিরের কর্মীরা আবার মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হিসাবে কল্যাণ চৌবের পক্ষে। যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাধন পাণ্ডের কাছে ২০ হাজার ২৩৮ ভোটে হেরে গিয়েছিলেন কল্যাণ। কেউ কেউ আবার ‘কামিনী-কাঞ্চন’ মন্তব্য নিয়ে আলোড়ন ফেলে দেওয়া তথাগতর নামও তুলছেন। প্রার্থী হওয়ার দৌড়ে আড়ালে থাকছে না অনুপম হাজরার নামও।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা