কনকনে ঠাণ্ডা হাওয়ায় ঘুম ভাঙল কলকাতার! দুয়ারে শীত

রবি সকাল থেকেই কার্যত গাঙ্গেয় বঙ্গে হু-হু করে উত্তুরে বাতাস বইতে শুরু করে দিয়েছে। তার জেরে এদিন রাত থেকেই তরতরিয়ে পারদ নামবে। সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাওয়াদ ধাক্কা কাটিয়ে অবশেষে বাংলার দুয়ারে এসে হাজির হয়েছে শীত। রবি সকালে কলকাতার ঘুম ভেঙ্গেছে কনকনে ঠাণ্ডা হাওয়ায়। পারা বলছে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের দাবি আগামিকালই ভোরে হয়তো সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। মানে এই ২৪ ঘন্টার মধ্যেই খুব কম করেও ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে চলেছে খাস কলকাতার বুকে। যদি সেটা হয় তাহলে হয়তো আগামী ২-৩ দিনের মধ্যেই আবহাওয়া দফতর জানিয়ে দেবে বঙ্গে এসে পড়েছে শীত। এখন সে কার্যত দুয়ারে চলে এসেছে। খালি পা বঙ্গের অন্দরে পা রাখার অপেক্ষা। কলকাতার রাতের পারা ১৪ ডিগ্রি ছুঁলেই ধরে নেওয়া হবে, বঙ্গের অন্দরে পা রেখেছেন শীতবাবু। বঙ্গের শীতবিলাসীদের কাছে নিঃসন্দেহে যা খুব ভাল খবর হতে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য, জাওয়াদ উত্তর বঙ্গে এবার থিতু হতে চলেছে উত্তরের বাতাস। বঙ্গোপসাগরের ওপরে এখন আর কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সক্রিয় নেই। তাই সেদিক থেকে শীত আসার পথে কোনও বাধাও নেই। আর তার জেরেই উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে শুকনো ঠাণ্ডা হাওয়া হু হু করে ছুটে আসছে বাংলার পানে। তাই আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতার বুকে রাতের দিকে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে। ক্যালেন্ডার বলছে আগামী সপ্তাহেই পৌষ মাস শুরু হচ্ছে। সেই সঙ্গে ডিসেম্বর মাসেও মাঝামাঝি সময় চলে আসছে। এমনিতেই কলকাতায় ডিসেম্বরের মাঝামাঝি সময়ের আগে সেভাবে শীত পড়ে না। এবারেও সেই একই ছবি কার্যত ফিরেছে। পৌষ যখন দুয়ারে কড়া নাড়ছে তখন রবি সকালের কনকনে ঠাণ্ডা হাওয়া বলে দিচ্ছে শীতবাবু এবার জাঁকিয়ে বসতে চলেছেন বঙ্গে। রবি সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়াবিদরা এটাও জানিয়েছেন, এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

তবে আবহাওয়াবিদরা এটাও জানিয়েছেন, রবি সকাল থেকেই কার্যত গাঙ্গেয় বঙ্গে হু-হু করে উত্তুরে বাতাস বইতে শুরু করে দিয়েছে। তার জেরে এদিন রাত থেকেই তরতরিয়ে পারদ নামবে। সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকায় পূবালি হাওয়ার প্রভাব কমতে শুরু করে দিয়েছে। বেড়েছে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েক দিন ধরেই সেই দাপট আরও বাড়বে। উত্তরবঙ্গের জেলায় শীতের আমেজও এখন ক্রমশ বাড়বে। তবে আগামী কয়েকদিন ভোর বেলায় বাংলাজুড়েই কুয়াশার দাপট দেখা যাবে। উত্তরের জেলাগুলিতে কুয়াশার ঘনত্ব বেশি হবে।

নিউ ইয়র্কে ট্রেনের ধাক্কায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র