শীতের কনকনে আমেজ উধাও হয়েছে রাজ্যে জুড়ে

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখন বেশ কয়েকদিন এমন আবহাওয়াই যাবে। এমনকি বছর শেষের রাতেও মিলবে না ঠান্ডা। আর এই পরিস্থিতির জন্য আবহাওয়াবিদরা দায়ী করেছেন পশ্চিমী ঝঞ্ঝাকে। ঝঞ্ঝার বাধা কাটলেই ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকছে রাজ্যে। যদিও সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিন পার হতে না হতেই শীতের কনকনে আমেজ উধাও হয়েছে রাজ্যে জুড়ে। জাঁকিয়ে শীতের আমেজ পাওয়া যাচ্ছে না কলকাতাতেও। রবি ভোরে শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা এই স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিললেও গায়ে গরম জামা বেশিক্ষন রাখা যাচ্ছে না। বেশ কিছু বাড়িতে হালকা করে হলেও চলছে পাখাও। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখন বেশ কয়েকদিন এমন আবহাওয়াই যাবে। এমনকি বছর শেষের রাতেও মিলবে না ঠান্ডা। আর এই পরিস্থিতির জন্য আবহাওয়াবিদরা দায়ী করেছেন পশ্চিমী ঝঞ্ঝাকে। তাঁদের দাবি, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। তাই পূর্ব ভারতে শীতের কনকনে ঠান্ডা ভাব উধাও। সে বাধা কাটলেই ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকছে রাজ্যে। যদিও সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

চলতি বছরের ডিসেম্বরের শুরুতেই বাংলা জুড়ে শীতের দাপট দেখা দিয়েছিল। যদিও তাকে শীত বলতে নারাজ ছিলেন আবহাওয়াবিদরা। সেই সময় তাঁদের দাবি ছিল সেই ঠান্ডা আসলে ছদ্ম শীত বা শীত পড়ার পূর্বাবস্থা মাত্র। তবে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই বাংলা জুড়ে শীতের দাপট দেখা দিতে শুরু করে। সেই দাপটই এখন উধাও হয়ে গিয়েছে বাংলা জুড়ে। কলকাতার তুলনায় জেলাগুলিতে কিছুটা ঠান্ডা মিললেও সেখানেও দাপট চোখে পড়ছে না শীতের। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই অবস্থা। তবে এদিন থেকে শুরু করে আগামী ২৯ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলায়। পাশাপাশি এই সময় বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, সিকিম ও ওড়িশাতেও। ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়ার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকছে উত্তর ভারতে। আর তারপরেই সেই ঠান্ডা আসতে পারে বাংলা তথা পূর্ব ভারতের বুকে। তাই আগামী নতুন বছরের শুরুতেই কিন্তু ফের পারা পতনের সম্ভাবনা থাকছে কলকাতার পাশাপাশি বাংলাতেও।

ভারত মহাসাগরে শ্রীলঙ্কা ঘেঁষে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যেটি ধীরে ধীরে নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হচ্ছে। এই নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে রয়েছে। সেই কারণেই তাপমাত্রার এই উত্থান। এখন কলকাতা সহ বাংলায় আবহাওয়া মনোরমই থাকবে। ঠাণ্ডায় জবুথবু হতে হবে না, তবে হালকা শীতের আমেজটা ভালই টের পাওয়া যাবে। তবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে খুব বেশি নয় হালকা বৃষ্টিপাতই হতে পারে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও আবহাওয়াও ভালই থাকবে, তবে সেখানে পারদের আরও কিছুটা পতন হতে পারে।

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়