ট্রেন থেকেই সকন্যা উধাও পরেশ, দানা বাঁধছে রহস্য

সূত্রে জানা গিয়েছে, সকন্যা মন্ত্রী নেমে গিয়েছেন বর্ধমান স্টেশনে। উদ্দেশ্য সংবাদমাধ্যমের হামলে পড়া বাইট ভিডিও’র শিকার না হওয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে ট্রেনে উঠেছিলেন মেয়েকে নিয়ে। ট্রেনের ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখিও হন। সেই ট্রেন নিউ জলপাইগুড়ি(New Jalpaiguri) স্টেশন থেকে শিয়ালদা এসে পৌঁছানোর পরে দেখা গেল ট্রেন থেকে উধাও মন্ত্রী ও তাঁর কন্যা। এমনকি নেই তাঁর কোনও নিরাপত্তারক্ষীও। আর তার জেরেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খোঁজ খোঁজ খোঁজ, মন্ত্রী হল নিখোঁজ। তবে সূত্রে জানা গিয়েছে, সকন্যা মন্ত্রী নেমে গিয়েছেন বর্ধমান(Burdhwan) স্টেশনে। সেখান থেকে সড়কপথে তিনি এসেছেন কলকাতায়। উদ্দেশ্য সংবাদমাধ্যমের হামলে পড়া বাইট ভিডিও’র শিকার না হওয়া। নজরে রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী(Paresh Adhikari)। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) নির্দেশ দিয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষক নিয়োগের ঘটনাতেও তদন্ত করবে সিবিআই(CBI)। কেননা খোদ মন্ত্রীর মেয়ের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ উঠেছে। নম্বর কম থাকা সত্ত্বেও তাঁকে একটি স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসাবে নিয়োগ করা হয়েছে। বঞ্চিত হয়েছেন যোগ্য প্রার্থীরা।

বস্তুত মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাত ৮টার মধ্যে পরেশ অধিকারীকে কলকাতায় সিবিআইয়ের কার্যালয়ে হাজিরা দিতে হবে। কিন্তু ঘটনাচক্রে পরেশবাবু ছিলেন তাঁর বিধানসভা কেন্দ্র এলাকায় যা কোচবিহার জেলায় অবস্থিত। আদালতের নির্দেশের জেরে তড়িঘড়ি করে তিনি রাতেই ট্রেন ধরে রওয়ানা দেন কলকাতার পথে। মেখলিগঞ্জ থেকে নিউ জলপাইগুড়ি এসে সেখান থেকে তিনি পদাতিক এক্সপ্রেস ধরেন। ওই ট্রেনের এইচ১ কামরায় ওঠেন পরেশবাবু ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী(Ankita Adhikari)। ট্রেনের কর্মীদের দাবি সকালের পরে আর দেখা যায়নি মন্ত্রী এবং তাঁর কন্যাকে। ট্রেনের অ্যাটেন্ডান্ট শেষবার তাঁকে দেখেন রাতে বেডরোল দেওয়ার সময়। এরপরে সকালে উঠে ট্রেনের অ্যাটেন্ডান্ট অথবা সামনের আসনে থাকা যাত্রীদের কেউই দেখতে পাননি মন্ত্রী এবং তাঁর কন্যাকে। মনে করা হচ্ছে সম্ভবত বর্ধমান অথবা তাঁর আগেই কোনও স্টেশনে নেমে গেছেন তিনি। এছাড়াও মন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর মেয়েকে নিতে কোনও গাড়ি শিয়ালদা ষ্টেশনে আসেনি বলেই জানা গেছে। সূত্রের খবর তিনি এদিন ভোরবেলা বর্ধমান স্টেশনে নেমে গিয়েছেন।

গতকাল রাতে ট্রেনে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল পরেশবাবু। জানিয়েছিলেন, ‘আমি এই বিষয়ে কিছু জানি না। জানতে পেরেছি যে হাইকোর্ট একটা রায় দিয়েছে। সেই কারণে আমরা কলকাতায় যাচ্ছি। চাকরির বিষয় নিয়ে জানতে চেয়েছে। আর বেশি কিছু আমি জানি না। যেহেতু বিষয়টি কোর্টের সেই কারণে এই বিষয় নিয়ে আমি কিছুই বলব না। তখন আমি মন্ত্রী বা বিধায়ক কিছুই ছিলাম না। আমি এখন উত্তরবঙ্গে রয়েছি তাহলে রাত ৮টার সময় নিজাম প্যালেসে যাব কেমন করে?’ সূত্রে জানা গিয়েছে এদিনই আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করবেন তিনি। সেই সঙ্গে চাইবেন সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ।

মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাঁসুয়ার কোপে মর্মান্তিক পরিণতি শাশুড়ির, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

‘ভারতের চিকিৎসায় আস্থা নেই’, বিদেশযাত্রা নিয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ