নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

দায়িত্ব দেওয়ার  ৪৮ ঘন্টার মধ্যে অপসারণ করা হয়েছে সিঁথি থানার অফিসার ইনচার্জ চামেলি মুখোপাধ্যায়কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দায়িত্ব দেওয়ার  ৪৮ ঘন্টার মধ্যে অপসারণ করা হয়েছে সিঁথি থানার অফিসার ইনচার্জ চামেলি মুখোপাধ্যায়কে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) আচমকা কলকাতা পুলিশের ৩৩ জন পুলিশ ইনস্পেক্টরকে বদলির নির্দেশ দেন সিপি অজয় নন্দ। যার মধ্যে চামেলি মুখোপাধ্যায়ের নাম ছিল। তবে কয়েকদিনের ব্যবধানে পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ১৬ বছর পর কলকাতার থানা পেয়েছিল দুই মহিলা ইনস্পেক্টর পদ মর্যাদার আধিকারিক। নারী ক্ষমতায়নের পথে গিয়ে সিঁথি ও সরশুনা থানার দায়িত্ব দেওয়া হয় দুই মহিলা ইনস্পেক্টর চামেলি মুখোপাধ্যায় ও রূপা সিংহকে।

কলকাতার ইতিহাসে শেষবার বাম জমানায় ২০১০ সালে প্রথম দেবশ্রী চট্টোপাধ্যায়কে থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দেবশ্রী চট্টোপাধ্যায়ের পর গত ১৬ বছরে কলকাতার কোনও থানার দায়িত্ব পাননি মহিলা অফিসার। তাই ১৬ বছর পর চামেলি মুখোপাধ্যায় ও রূপা সিংহকে কলকাতার দুটি থানার দায়িত্ব দেওয়া মাইলফলক ছিল। কিন্তু নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে ২০০৪ ব্যাচের অফিসার চামেলিকে সিঁথি থানা থেকে সরিয়ে ফের তাঁকে পুরোনো পোস্টিংয়ে পাঠানো হয়। আর তাকে কেন্দ্র করেই জল্পনার সৃষ্টি হয়েছে। তিনি উল্টোডাঙা মহিলা থানায় কর্মরত ছিলেন। কিন্তু কেন তাঁকে ৪৮ ঘন্টার মধ্যে বদলি করা হল, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই। চামেলি মুখোপাধ্যায়ের জায়গায় সিঁথি থানার দায়িত্বে এসেছেন শৃঙ্খলা শর্মা। যিনি আগে আমহার্স্ট স্ট্রিট মহিলা থানার দায়িত্বে ছিলেন।

তবে পুলিশ মহলের অন্দরের গুঞ্জন, শাসকদলের এক বিধায়কের সঙ্গে বিরোধের কারণে রাতারাতি চামেলিকে তাঁর আগের থানাতে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। গিরিশ পার্ক থানার অতিরিক্ত ওসি পদে থাকার সময় ওই বিধায়কের সঙ্গে তাঁর বিরোধ হয়েছিল বলে অভিযোগ। যদিও লালবাজারের শীর্ষকর্তাদের অনেকেই মেনে নিয়েছেন, বর্তমানে যে মহিলা ইনস্পেক্টরেরা রয়েছেন তাঁদের মধ্যে থানার দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে সবথেকে অভিজ্ঞতা সম্পন্ন হলেন চামেলি।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান