আধার ছাড়া দেওয়া যাবে না উচ্চমাধ্যমিক পরীক্ষা

এবার থেকে আধার নম্বর ছাড়া দেওয়া যাবে না উচ্চমাধ্যমিক পরীক্ষা। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের(WBCHSE)। এবার থেকে আধার নম্বর(Aadhar Number) ছাড়া দেওয়া যাবে না উচ্চমাধ্যমিক পরীক্ষা(HS Exam)। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। সেই সিদ্ধান্ত মোতাবেক বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গতকাল অর্থাৎ বুধবার এই বিজ্ঞপ্তি দিয়েছে পর্ষদ। সেখানেই জানানো হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যাদের রেজিস্ট্রেশন(Registration) হবে অর্থাৎ যারা ২০২৫ সালের পরীক্ষার্থী, তারা তো বটেই, ২০২২-২৩ শিক্ষাবর্ষে যাদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, অর্থাৎ যারা ২০২৪ সালের পরীক্ষার্থী তারাও এই নিয়মের আওতায় পড়বে। চলতি শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের(Students) আধার নম্বর ১৬ আগস্ট থেকে ১০ নভেম্বরের মধ্যে সংসদের অনলাইন পোর্টালে ‘আপডেট’ করতে হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন চলবে ১৬ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। সেই সময় তাদেরও আধার নম্বর আপডেট করতে হবে। সংসদের এক আধিকারিক জানান, পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই জন্য আগে থেকে জানিয়ে দেওয়া হল।  

আরও পড়ুন পঞ্চায়েত ভোটের প্রচারের সময়সীমা শেষ আজ বিকালেই

উল্লেখ্য এখন কেন্দ্র সরকারের সব প্রকল্পের সঙ্গে আধার যোগ করা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রের নির্দেশে বাংলার বুকেও রাজ্য সরকার যে সব আর্থসামাজিক প্রকল্প চালায় সেই সব ক্ষেত্রেও আধার যোগ অত্যাবশ্যক করে দেওয়া হচ্ছে। সেই সব প্রকল্পের পাশাপাশি এবার উচ্চশিক্ষার ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক হয়ে যাচ্ছে বাংলার বুকে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমে প্রথম দফায় এই আধার যোগ চালু করা হচ্ছে। সূত্রে জানা গিয়েছে আগামী দিনে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও আধার যোগ বাধ্যতামূলক করে দেওয়া হবে। এর ফলে কোনও পড়ুয়ার যাবতীয় শিক্ষা সংক্রান্ত তথ্য এবার এক ক্লিকেই সামনে চলে আসতে চলেছে। এর ফলে একদিকে যেমন তাঁদের হয়রানি কমবে তেমনি ভবিষ্যতে সেই পড়ুয়ার তথ্য যদি কারও জানার দরকার পড়ে তাহলে তাও খুব দ্রুত জানা যাবে।  

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের