পরকীয়ার জেরেই হামলা ! হাসপাতালেই মৃত্যু বাইপাসের ধারে আক্রান্ত তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাইপাসের ধারে আক্রান্ত তরুণীর মৃত্যু হল এনআরএস হাসপাতালে । বৃহস্পতিবার রাতে তাঁর শরীরে বসানো হয়েছিল একাধিক ছুরির কোপ । সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে । এরপরেই এদিন সকালে মৃত্যু হয় তরুণীর । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হয় রফিয়া নামে ওই  তরুণীর   ।

এই ঘটনার সঙ্গে যুক্ত ওয়াসিম আক্রম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । সেইসঙ্গে আটক করা হয়েছে ৩৪ বছরের এক মহিলা শাহাজাদি ফারুক এবং তাঁর ছেলে। পুলিশের অনুমান , শাহজাদির স্বামী মহম্মদ ফারুক আনসারির সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল মৃত তরুণীর। আর তা জানতে পেরেই খুনের পরিকল্পনা করা হয় । বৃহস্পতিবার রাতে রফিয়াকে নিয়ে একটি গাড়ি করে বাইপাসে গিয়েছিলেন ফারুক । সেইসময় অন্য গাড়ি করে তাদেরকে অনুসরণ করা শুরু করে স্ত্রী, পুত্র সহ একজন ।এরপর রাত ৮টা ৫০ মিনিট নাগাদ বাইপাসের ধারে একটি চায়ের দোকানে চা খেতে বসেছিলেন মহম্মদ ফারুক আনসারি এবং রফিয়া ।    আর তখনই ঘটে হামলার ঘটনা ।

রক্তাক্ত অবস্থায় আক্রান্ত তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।  হামলার সময়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ফারুক। এখন পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি । তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি । সেইসঙ্গে এই ঘটনায় জড়িত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ ।

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে