নিউটাউনের বহুতল থেকে ঝাঁপ গৃহবধূ , নেপথ্যে পারিবারিক অশান্তি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রজাতন্ত্র দিবসের দিন খাস কলকাতায় ১০ তলা বহুতল থেকে আত্মহত্যা করলেন এক মহিলা। নিউটাউনের ইকোস্পেস এর কাছে একটি বিলাসবহুল আবাসনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা কবিতা কাউর  নামে এক গৃহবধূর। গভীর রাতে নিউ টাউনের এই বিলাসবহুল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে  জানিয়েছে টেকনোসিটি থানার পুলিশ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে   নিউটাউনের ইকোস্পেস এর কাছে একটি বিলাসবহুল আবাসনের ১০ তলা থেকে ঝাঁপ দেন গৃহবধু। খবর পেয়েই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিধান নগর মহকুমা হাসপাতালে পাঠান হয়েছে।

পুলিশ সূত্রে খবর , পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন গৃহবধু। প্রায় এক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন কবিতা। আর তাই গভীর রাতে আত্মহত্যা করেন তিনি। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সমস্ত ঘটনার খতিয়ে দেখা শুরু হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলা শুরু করেছে। শুধু পরিবারের সদস্য নয় পুলিশ এই ঘটনার জেরে আবাসনের বাসিন্দা, নিরাপত্তারক্ষী সকলের সঙ্গেই কথা বলেছেন। এছাড়াও কবিতার ফোন এবং ম্যাসেজ ও খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কবিতার ফ্ল্যাট তল্লাশি করে কোন সুইসাইট নোট পাওয়া যায়নি।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ