‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চার বছর আগে অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ করলেও আজও হাতে পাননি পরীক্ষার ফল ও শংসাপত্র। অভিযোগ, রেজাল্ট প্রকাশের জন্য প্রশিক্ষক তাঁর কাছে শারীরিক সম্পর্কের দাবি করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে উত্তর কলকাতার জোড়াবাগান থানায় অভিযুক্ত প্রশিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন হেনস্তা ও হুমকির অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের আওতায় ২০২১ সালের ফেব্রুয়ারিতে ‘অ্যাসিস্ট্যান্ট বিউটি থেরাপিস্ট’ অনলাইন কোর্সে অংশ নেন উত্তর কলকাতার এক গৃহবধূ। কোর্স ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ শেষ করলেও দীর্ঘদিন ফল বা শংসাপত্র না পেয়ে চলতি বছরের জানুয়ারিতে নিউ টাউনের কারিগরি ভবনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন তিনি। সেখানে তাঁকে জানানো হয়, প্রশিক্ষকের তরফ থেকেই ফল আটকে রয়েছে। পরে প্রশিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে প্রথমে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। পরে নিউ টাউনের একটি ক্যাফেতে দেখা করতে বলেন। অভিযোগ, ওই ক্যাফেতে গিয়ে গৃহবধূর কাছে অশালীন প্রস্তাব দেন অভিযুক্ত। তিনি জানান, হোটেলে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলেই পরীক্ষার ফল ও শংসাপত্র দেওয়া হবে। অভিযোগকারিণী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও দাবি।

আরও পড়ুনঃ ১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

এরপর গত এপ্রিলে অভিযুক্ত জোড়াবাগানে অভিযোগকারিণীর বাড়িতে গিয়ে তাঁকে যৌন হেনস্তা করেন বলেও অভিযোগ। সে সময় থানায় লিখিত অভিযোগ জানানো হলেও মামলা দায়ের হয়নি বলে দাবি মহিলার। সম্প্রতি অভিযুক্ত হোয়াটসঅ্যাপে ফের যোগাযোগ করে ফিরে এসে আবার বাড়িতে যাওয়ার হুমকি দেন বলে অভিযোগ। এরপর নতুন করে অভিযোগ দায়ের করা হলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত প্রশিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা