‘শুরু তুমি করেছ, শেষ আমরা করব’, বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

দফা এক, দাবি এক, ধর্ষণ বিরোধী আইন আনা হোক। কালকে যারা রাস্তায় নেমেছিল, সেখানে কোনও ভদ্রলোক ছিল না - দাবি অভিষেকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) মঞ্চ থেকে এবার বিজেপিকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস(Foundation Day)। সেই উপলক্ষ্যে কলকাতার ধর্মতলায় মেয়ো রোডে আয়োজিত সমাবেশে যোগ দেন অভিষেক। সেই সমাবেশ থেকেই তিনি নিশানা বানান বিজেপিকে। তিনি সাফ জানান, ‘অতীতের সব ২৮ অগস্টের সমাবেশের রেকর্ড আজ ভেঙে গিয়েছে। বিজেপির বাংলা বনধ কাউকে আটকাতে পারেনি। আমরা ২০১১ সাল থেকে বলে আসছি, আমরা বন্‌ধের রাজনীতির বিরুদ্ধে। এই কর্মনাশা, সর্বনাশা বন্‌ধের বিরুদ্ধে আমরা। আমি বিজেপির(BJP) বাংলার নেতৃত্বকে অনুরোধ করব, প্রতি ২৮ অগস্ট আমরা একটি করে বন্‌ধ ডাকুন। তা কী ভাবে প্রতিহত করতে হয়, বাংলার মানু‌ষ জানে। আমরা বিশুদ্ধ লোহার মতো। সেই লোহাকে যত আঘাত করেছে, যত প্রহার করেছে, সেই লোহা তত শক্তিশালী হয়েছে। যে ঘটনায় সারা ভারতের মানুষ আজ বিচার চাইছেন, সেই ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনীতি করছেন, যারা লাশের নোংরা রাজনীতিতে নিজেদের লিপ্ত করেছেন, বাংলার মানুষের কাছে তাঁদের প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে। খালি মনে রাখবেন, শুরু তুমি করেছ, শেষ আমরা করব।’

আরও পড়ুন, ব্যর্থ ৪ ঘণ্টার অস্ত্রোপচার, নবান্ন অভিযানে ডিউটিতে গিয়ে ইটের আঘাতে দৃষ্টি হারালেন সার্জেন্ট

এদিনের সভা থেকে অভিষেক বলেন, ‘কালকে যারা রাস্তায় নেমেছিল(Nabanna Abhiyaan), কোনও ভদ্রলোককে আপনি দেখবেন না। এমন এমন ছাত্র কাল রাস্তায় নেমেছে, কেউ বলছে, আমি বিএসসি-তে অনার্স নিয়ে কমার্স পড়ছি। কেউ বলছে, আমার ২৩ বছর বয়স, ক্লাস ইলেভেন পড়ে। তাঁকে স্কুলের নাম জিজ্ঞাসা করলে বলছে ভুলে গেছি।  এটা বিজেপির চেহারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান, বিজেপির সভাপতির কাছে দাবি জানান। আমি বলছি, ওঁদের ক্ষমতা নেই, ধর্ষণ বিরোধী আইন ভারতে আনার। কারণ এই আইন এলে সবথেকে আগে বেশি যারা জেলে যাবে, তারা বিজেপির লোক। পাতা খোর, ধর্ষণকারী সব বিজেপি করে। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মানুষ বিচার চাইছে, সেই ঘটনাকে কেন্দ্র করে যারা লাশের নোংরা রাজনীতিতে নিজের লিপ্ত করেছে, তাঁদের মুখোশ খুলে গেছে। যারা সন্দেশখালি করে মহিলাদের মান, সম্ভ্রম ২০০০ হাজার টাকার বিনিময়ে দিল্লির কাছে বিক্রি করেছেন তাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলার কোনও অধিকার নেই।’

আরও পড়ুন, অভিষেকের পোস্টে ১১ কোটি মানুষের সমর্থন, ভাবাচ্ছে বিজেপিকে

এদিন অভিষেক বলেন, ‘যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন, তাদের একটা তথ্য দিই। গত ১০ বছরে এনসিবিআরের তথ্য অনুযায়ী নারী নির্যাতনে দেশে শীর্ষ স্থানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্র। ওই চার রাজ্যে যথাক্রমে ৪১ হাজার ৭৩৩টি, ৩৬ হাজার ১৪৪টি, ২৮ হাজার এবং ২৫ হাজার নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বিজেপির সেই দম নেই। কারণ, এই কঠোর আইন এলে সবচেয়ে বেশি জেলে যাবে বিজেপির লোকেরা। কালকে যারা রাস্তায় নেমেছিল, সেখানে কোনও ভদ্রলোক ছিল না। এই আন্দোলনকে দিল্লি পর্যন্ত নিয়ে যাব। শুরু তোমরা করেছো, শেষ আমরা করব। প্রয়োজনে সাংসদ হিসেবে সংসদে বিল আনার জন্য মুভ করব। রাতারাতি নোটবন্দি, লকডাউন করতে পারে, তাহলে ধর্ষণ বিরোধী আইন আনা হচ্ছে না কেন? আমরা চাই যারা এই নারকীয় বর্বর ঘটনার সঙ্গে যুক্ত, তাদের সমাজে থাকার অধিকার নেই। দফা এক, দাবি এক, ধর্ষণ বিরোধী আইন আনা হোক। আগামীদিনে এই সরকার ধর্ষণ বিরোধী আইন আনুক। এক মাস থেকে দুমাসের মধ্যে ট্রায়াল ও কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতের সংসদে আসা উচিত কিনা বলুন। বিজেপি নেতাদের বলব, যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, তাঁরা সংসদ অভিযান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ধর্ষণবিরোধী আইন আনার জন্য দাবি করুন।’

মজার ছলে কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি! বাড়িতে ফিরল ৩ বন্ধুর নিথর দেহ

ইলাইয়ারাজার কনসার্ট ঘিরে ধুন্ধুমার, নোংরা আসন ও খারাপ সাউন্ড সিস্টেমে ক্ষুব্ধ দর্শকরা

পণের দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগ, বিয়ের বছর ঘুরতেই রহস্যমৃত্যু ইনফ্লুয়েন্সারের

খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচ তলা থেকে পড়ে গেলেন এক আধিকারিক

শচিন বা কোহলি নন, শৈশবের সুপারহিরোর নাম জানালেন বৈভব

বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশগ্রামের কলিতা মাজির

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

প্রয়াত নন্দলাল বসুর নাতি