কলকাতায় স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেফতার রানার ‘সহযোগী’ ইমরান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় বসেই কি পাক গুপ্তচর সংস্থার জাল ছড়ানোর ছক! হাবড়া থেকে সন্দেহভাজন আইএসআই এজেন্ট রানা রউফকে গ্রেফতারের পর তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। এবার রানার সূত্র ধরেই তপসিয়া থেকে গ্রেফতার করা হল ইমরান নামে এক যুবককে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ভারতীয় পাসপোের্ট তৈরির চেষ্টায় রানাকে সাহায্য করছিল ইমরান।

সোমবার তপসিয়ার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে ইমরানের যোগ রয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন গোয়েন্দারা। এই চক্রে আরও কয়েক জন রয়েছে বলে সূত্রের খবর। তাঁদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে। গত সপ্তাহে হাবড়া থেকে গ্রেফতার করা হয় রানা রউফকে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে,পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা রানা ২০১২ সালে ভুয়ো নথি ব্যবহার করে ভারতে ঢুকেছিল। তার আগে কয়েক বছর নেপালেও ছিল সে। তদন্তকারীদের দাবি, ভারতীয় সেনা এবং রেল সংক্রান্ত তথ্য আইএসআইকে সরবরাহ করত রানা।

আরও পড়ুনঃ তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

রানার কাছে পাকিস্তানি পাসপোের্ট ছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই পাসপোর্টের নম্বরের সূত্র ধরে বেশ কিছু তথ্য হাতে এসেছে বলে এসটিএফ সূত্রে খবর। ঢাকা থেকে করাচি যাওয়ার জন্য ওই পাসপোর্ট আগেই ঢাকায় পাঠানো হয়েছিল বলেও জানা গিয়েছে। এরই মধ্যে এ রাজ্যে এসআইআর হওয়ার আগে ভারতীয় পাসপোর্ট তৈরির চেষ্টা করছিল রানা। সেই কাজে তপসিয়ার ইমরান-সহ আরও কয়েক জন তাকে সাহায্য করছিল বলে তদন্তে উঠে এসেছে। ইমরানকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের বাকি সদস্যদের হদিস পেতে চাইছেন গোয়েন্দারা।

পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে, বর্ষার দুপুরে বানিয়ে নিন আচারি ভুনা খিচুড়ি

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

পিছনের দিকে বন্ধ ছিল একটি দরজা, তারাপীঠ কাণ্ডে গ্রেফতার হোটেল মালিক

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা