যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে নিউটাউনে চাঞ্চল্য

সরকারি আবাসনের ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। মঙ্গলবার সকালে নিউটাউনের আকাঙ্ক্ষা আবাসনে দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি আবাসনের ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। মঙ্গলবার সকালে নিউটাউনের আকাঙ্ক্ষা আবাসনে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নিউটাউনের আকাঙ্ক্ষা আবাসনের ভেতর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবক আবাসনের বাসিন্দা নয় বলে জানান স্থানীয়রা। মঙ্গলবার সকালে আবাসনের নিরাপত্তারক্ষী প্রতিদিনের মত লাইট বন্ধ করতে যান। সেই সময় আচমকা তিনি দেখতে পান ক্লাসটার-থ্রি টাওয়ারের নিচে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান ওই নিরাপত্তারক্ষী। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের খবর দেন। একইসঙ্গে ঘটনার খবর দেওয়া হয় টেকনোসিটি থানার পুলিশকেও।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ওই যুবক কী কারণে আবাসনে এসেছিলেন, কারোর সঙ্গে দেখা করতে এসেছিলেন কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, আবাসনের বাসিন্দা না হয়েও কীভাবে আবাসনে প্রবেশ করে এই কাণ্ড ঘটালেন ওই যুবক তা নিয়ে। ওই যুবক আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি পুরনো কোনও বিবাদের জেরে তাঁকে খুন করা হয়েছে নাকি এর পিছনে প্রেমঘটিত কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, আপাতত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। যুবকের পরিচয় পাওয়া গেলেই এই রহস্যমৃত্যুর কিনারা সম্ভব বলে মনে করছে পুলিশ।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়