মদের আসরে বচসা, বন্ধুর বাবার হাতেই খুন যুবক, চাঞ্চল্য বেহালায়

Share:

নিজস্ব প্রতিনিধি : বেহালায় সখেরবাজারে বন্ধুর বাবার হাতেই খুন যুবক। অভিযোগের তির বন্ধু ও এক ব্যক্তির দিকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর কলকাতায়। শনিবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাপি নামে ওই যুবক। বন্ধু কৃষ্ণ ও আরও দুজনের সঙ্গে সারারাত মদ্যপান করেন।  রবিবার ভোররাতে তাঁদের মধ্যে বচসা বাঁধে। সেই বচসা হাতাহাতি পর্যায় চলে যায়। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাপি। সঙ্গে ছিল তাঁর ৩ বন্ধু। সখের বাজারের  সুপারমার্কেটের সামনে বসে মদ্যপান করেন তাঁরা। রবিবার সকালের দিকে টাকা দেওয়া নিয়ে বচসা শুরু হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় নিজের বাবাকে ফোন করে এক বন্ধু। তার বাবা এসে বাপিকে বেধরক মারধর করে বলে অভিযোগ। প্রকাশ্য রাস্তায় মারধর করে বলে অভিযোগ। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসে । তারপর তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় বাপীর। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে অভিযুক্ত দুজনকে।

জানা গিয়েছে, বচসা শুরু হতেই মৃত তরুণের বন্ধু নিজের বাবাকে ফোন করে। তার বাবা এসে বাপিকে বেধরক মারধর করে। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন ওই যুবক। এরপরেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর শুনে তৎপর হয়েছে পুলিশ। দ্রুত অভিযুক্তদের আটক করা হয়েছে। প্রকাশ্যা রাস্তায় মারধর করায় এলাকার সিসিটিভি ফুটেজেও নজর রাখেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের