এনআরএস হাসপাতালে যুবকের মৃত্যু, বিক্ষোভ পরিবারের

মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার এনআরএস হাসপাতালে এক যুবকের মৃত্যুর পর বিক্ষোভ দেখালেন মৃতের পরিবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তাঁরা। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম মেঘনাদ চন্দ্র। ২৬ বছর বয়স তাঁর। পরিবারের অভিযোগ, ফুটবল খেলতে গিয়ে কিছুদিন আগে কুঁচকিতে চোট লাগে মেঘনাদের। এরইমধ্যে সোমবার বাইক থেকে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার পর ফের চোট পান তিনি। চিকিৎসার জন্য তাঁকে প্রথমে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম হাসপাতাল থেকে যুবককে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতাল। কিন্তু সেখান থেকে আবার তাঁকে পরিবারের লোকজন নিয়ে যান এনআরএস হাসপাতালে। অভিযোগ, এনআরএস হাসপাতালে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হলেও সেখানে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। যুবকের মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখান তাঁর পরিবারের লোকজন।

বিষয়টি নিয়ে মৃত যুবকের এক আত্মীয় বলেন, ‘আমরা ভোর ৫টায় এনআরএসে যাই। সেই থেকে দাঁড়িয়ে লিফটের সামনে। যিনিই আসছেন, স্লিপ দেখছেন, বলছেন আরেকজন এসে দেখবেন। এই করতে করতে ৭টা সাড়ে ৭টা বেজে যায়। ডাক্তার এলেন, একটু দেখেই চলে গেলেন। এরপর বেডে নিলেও ডাক্তার ফেলে রেখে দেয়। গুরুত্বই দেননি। চোখের সামনে মরেই গেল।’ এই ঘটনা নিয়ে চিকিৎসক সাংসদ শান্তনু সেন বলেন, ‘গতকাল দুর্ঘটনা ঘটেছে। আজ সকালে এনআরএসে নিয়ে আসা হয়। এনআরএসে চিকিৎসাও শুরু হয়। পিজিটিরা দেখেন, ভর্তির ব্যবস্থা করা হয়। তাঁকে ওটিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। বাড়ির লোক কাগজপত্র তৈরি করছিলেন। সেইসময় দুর্ভাগ্যজনকভাবে মারা যান। যে কোনও মৃত্যুই খুব দুঃখের। আশা করব আগামিদিনে এই ঘটনাগুলো কমবে। অযথা কাউকে রেফার করা হলে তাও বন্ধ হবে।’

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ