কলকাতার রাস্তা থেকে উধাও হবে ‘পরিচিত’ বাস, কিন্তু কেন?

পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, রাজ্যে ধীরে ধীরে পরিবেশ বান্ধব গাড়ি চালু হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা থেকে ধীরে ধীরে উধাও হবে পরিচিত বাস (BUS)। শুধু কলকাতা নয়, রাজ্য থেকেও হারিয়ে যাবে চেনা বাস। কিন্তু কেন?

আদালতের নিয়ম অনুযায়ী, পরিবেশ দূষণ রুখতে বাণিজ্যিক গাড়ির আয়ু ১৫ বছর। তাই হারিয়ে যাবে পুরানো পরিচিত বাস এবং মিনিবাস। আগে মহানগরের জন্য এই নিয়ম চালু করেছিল কেএমডিএ। পরে আদালতের নির্দেশে রাজ্য জুড়ে একই নিয়ম হয়।  

এর আগে ২০০৯ সালে পুরানো বাস ও মিনিবাস বাতিল করে কলকাতার রাজপথে নেমেছিল নতুন বাস ও মিনিবাস। তাদের বড় অংশের মেয়াদ শেষ হয়ে যাবে আগামী বছরের মাঝামাঝি সময়ে। মানে গণপরিবহণে অসুবিধা? সূত্রের খবর, রাজ্যের সঙ্গে এই নিয়ে বৈঠক হতে পারে বাস মালিক সংগঠনগুলির। সেখানে আলোচনা হতে পারে ভাড়া বৃদ্ধি নিয়েও। মালিক সংগঠনের দাবি, বাসের কাঠামো এক রেখে যন্ত্রাংশ বদলানো হোক।

এই প্রসঙ্গে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, রাজ্যে ধীরে ধীরে পরিবেশ বান্ধব গাড়ি চালু হবে। তিনি আরও বলেন, বাস ও মিনিবাস মালিকদের কথা মাথায় রেখে এখনই কড়া পদক্ষেপ নেওয়া হবে না।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের