উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর শাড়ি মানেই কি শুধু সাজ আর ফ্যাশন? একেবারেই নয়! বাংলার তাঁতশিল্পের জাদুতে একটি শাড়িই হয়ে উঠেছে দুর্গাপুজোর জীবন্ত কাহিনী। দাম শুনলে অবাক হবেন, প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। অতি সূক্ষ্ম কোরা সিল্কের বুননে উমার বাপের বাড়িতে আগমন থেকে শুরু করে তাঁকে বরণ করে মন্দিরে নিয়ে যাওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ একটি শাড়িতে। এই অসাধারণ সৃষ্টি তৈরি করতে শিল্পীর লেগেছে টানা আট মাস। শুধু তাই নয়, শিল্পী জামিনী রায়ের চিত্রকলা থেকেও অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে বিশেষ ওয়াল হ্যাঙ্গিং। ঐতিহ্য, শিল্পকলা আর শারদীয় আবেগের এমন মেলবন্ধন এবার পুজোর বাজারে নজর কাড়তে প্রস্তুত। 

দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতি বছরই বাংলার শিল্প ও সংস্কৃতির নানা দিক নতুন করে সামনে আসে। সেই ধারাকে বজায় রেখেই এ বারও অভিনব শিল্পকর্ম তৈরি করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক তাঁতশিল্পী। তাঁর হাতে কোরা সিল্কের জমিতে ফুটে উঠেছে দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকা চেনা আবেগ ও ঐতিহ্য। নিখুঁত বুননের মাধ্যমে শাড়ির উপর দৃশ্যগুলি এমনভাবে সাজানো হয়েছে যেন কাপড়ের জমিই হয়ে উঠেছে একটি শিল্পীর ক্যানভাস। এই বিশেষ শাড়ির মূল আকর্ষণ উমার বাপের বাড়িতে আসার কাহিনি। দুর্গাপুজোর দিনগুলিতে বাঙালির মনে যে আবেগ কাজ করে, সেই অনুভূতিকেই তাঁতের কাজে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী। উমাকে বরণ করে মন্দিরে নিয়ে যাওয়ার দৃশ্যও জায়গা পেয়েছে শাড়ির নকশায়। ফলে এটি শুধু উৎসবের পোশাক নয়, বরং বাঙালির ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি এবং শিল্পভাবনার এক অনন্য মেলবন্ধন। এমন সূক্ষ্ম কাজের জন্য বেছে নেওয়া হয়েছে মিহি কোরা সিল্ক ও বিশেষ ধরনের সুতো। এই কাপড়ে ছোট ছোট নকশা এবং ছবির মতো দৃশ্য ফুটিয়ে তোলা সম্ভব হলেও, কাজটি করা সহজ ছিল না । প্রতিটি নকশা নিখুঁতভাবে বুনতে প্রয়োজন হয়েছে দীর্ঘ সময়, ধৈর্য ও দক্ষতার। টানা আট মাসের পরিশ্রমের পর তৈরি হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের এই শাড়ি। কাজের সূক্ষ্মতা বজায় রাখতেই আপাতত একটি শাড়ি তৈরি করা হয়েছের। ভবিষ্যতে একই ধরনের শাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে কি না, তা নির্ভর করবে পরবর্তী চাহিদার উপর। 

আরও পড়ুন: সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

শাড়ির পাশাপাশি বিশেষ নজর কাড়ছে জামিনী রায়ের শিল্পভাবনা থেকে অনুপ্রাণিত ওয়াল হ্যাঙ্গিং। ‘গণেশ জননী’ এবং দুর্গাপুজোর বিষয়বস্তুকে কেন্দ্র করে তৈরি এই শিল্পকর্মগুলিতে বাংলার ঐতিহ্যবাহী চিত্রকলা ও তাঁতশিল্পকে একসঙ্গে তুলে ধরা হয়েছে। দেওয়াল সাজানোর এই শিল্পসামগ্রীগুলির দাম ১২,৫০০ টাকা থেকে ১৪,০০০ টাকার মধ্যে। শিল্পীর তৈরি এই কাজগুলি শুধু প্রদর্শনের জন্য নয়, সংগ্রহ করার জন্যও কিনতে পারেন আগ্রহীরা। বিশেষ ক্ষেত্রে দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপহার হিসেবেও তুলে দেওয়া হয় এই শিল্পকর্ম। অর্থাৎ, প্রতিটি সৃষ্টির সঙ্গে জড়িয়ে রয়েছে শিল্পীর পরিশ্রমের পাশাপাশি বাংলার সংস্কৃতির পরিচয়ও। 

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন