সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির পুজো হোক কিংবা বারোয়ারি। দশমীতে দেবী দুর্গাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন সধবা মহিলারা। মা দুর্গার বিদায় বেলায় এমনই দৃশ্য দেখা যায় গোটা রাজ্যে। কিন্তু বাংলার এমন একটি বনেদি বাড়ি রয়েছে যেখানে সপ্তমীতেই হয় সিঁদুর খেলা। বাড়ির মহিলারা সদস্যরা মেতে ওঠেন সিঁদুর খেলাতে। শুনতে অদ্ভূত লাগলেও বীরভূমের রামপুরহাটের খরুণ গ্রামের সাড়ে তিনশো বছরের প্রাচীন রায় জমিদারদের বাড়ির ছবিটা সম্পূর্ণ আলাদা। এখানে দশমী পর্যন্ত অপেক্ষা নয়, দেবীর আগমনের সূচনাতেই অর্থাৎ মহাসপ্তমীর সকালেই সধবা মহিলারা ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মাতেন।

ষষ্ঠীতে দেবীর বোধন ও সপ্তমীতে নবপত্রিকা স্নানের পর মা দুর্গাকে ঘটে প্রতিষ্ঠিত করা হয়। তারপরে দেবী দুর্গার পুজো শুরু হয়। সেই সপ্তমীর দিনই জমিদারবাড়ির গৃহবধূরা খেলেন সিঁদুর। এমনই রীতি রয়েছে বীরভূমের রায়বাড়ির দুর্গাপুজোতে। কিন্তু কেন এই নিয়ম? রায়বাড়ির সদস্য অমিতকুমার রায় জানিয়েছেন, তাঁদের পুজো ৩৫৩ বছরে পা দেবে এবার। মহাসপ্তমীর সকালে দোলা এনে মায়ের বন্দনা ও আবাহনের পরেই রায়বাড়ির চণ্ডীমণ্ডপ রঙিন হয়ে ওঠে সিঁদুরের লাল রঙে।

আরও পডুন: চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

এই পুজোর নেপথ্যে রয়েছে এক অলৌকিক ইতিহাস। তৎকালীন জমিদার রামনিধি রায় ও রামকানাই রায়-দুই ভাই প্রথম মাটির মূর্তি গড়ে দুর্গাপুজো শুরু করেন। কিন্তু একবছর মহাষ্টমীর সন্ধ্যায় রায়বাড়ির এক কুমারী মেয়ে দেবীকে প্রদীপ দেখাতে গিয়ে নিখোঁজ হন। পরে দেবীর মুখে সেই কুমারীর শাড়ির একাংশ দেখা যায়। সেই ঘটনার পর থেকেই মাটির প্রতিমার পরিবর্তে পটের এবং বর্তমানে শোলার প্রতিমায় পুজো হয়ে আসছে। প্রতিবছর মহালয়ার সকালে সারাবছর ধরে পূজিত প্রতিমা নিজস্ব দিঘিতে বিসর্জন দিয়ে, পরের দিন প্রতিপদ থেকে নতুন ঘট ভরে ও সাদা ছাগ বলিদানের মাধ্যমে পুজো শুরু হয়। রায়বাড়ির দেবী দুর্গার মূর্তিতে রয়েছে চমক। মূর্তিতে দেবী দুর্গার সঙ্গে কেবল লক্ষ্মী ও সরস্বতী থাকেন। থাকে না কার্তিক, গণেশ। যদিও মন্ত্রপাঠে তাঁদেরও পুজো হয়। কিন্তু দুই দেবতার মূর্তি রাখা হয় না। এটাই বিশেষত্ব।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস