জগদ্ধাত্রী পুজো নিয়ে কৃষ্ণনগর ও চন্দননগরে লড়াই জারি ডিজিটালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জগদ্ধাত্রী রূপে এসেছেন মা। দুর্গাপুজো, কালীপুজো কাটিয়ে এবার জগদ্ধাত্রী পুজো। এই পুজোর মানেই চন্দননগর বা কৃষ্ণনগর। এইসময় ভিড় বাড়ে চন্দননগর ও কৃষ্ণনগরে। পুজো ঘিরে দুই জেলাতেই চলে ঠান্ডা লড়াই। একজন বলে আমায় দেখ, অন্যজন বলে আমায় দেখ। প্রতিমার সাজসজ্জা, থিম, মণ্ডপসজ্জা, ভাবনা সবটাই একে অপরকে টেক্কা দিয়ে চলেছে। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে লড়াই যেমন চলে মণ্ডপে মণ্ডপে। তেমন লড়াই জারি রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছবি ও ভিডিওর মাধ্যমে নিজের এলাকার পুজো সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন অনেকেই। এর পাশাপাশি বাক্যবাণে বিদ্ধ করেছেন নেটিজেনরা। এককথায় ডিজিটাল যুদ্ধে নেমেছে তাঁরা। সকলেই নিজের এলাকার পুজোকে সকলের সামনে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। অন্যের পুজো থেকে নিজেদের পুজোকে এগিয়ে রাখতে চায়। সোশ্যাল মিডিয়া এখন লড়াইয়ের ময়দান হয়ে উঠেছে। জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল কৃষ্ণনগরে। সেই পুজো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে অন্যত্র। চন্দননগর, মানকুণ্ডুতেও জাঁকজমকভাবে পুজোর আয়োজন করা হয়। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোকে নিয়ে তৈরি হওয়া বহু ফেসবুক পেজে এই শহরের বিভিন্ন পুজোকে তুলে ধরা হচ্ছে। শহরবাসী ও জেলা মানুষের পাশাপাশি বাইরের মানুষের কাছে ও প্রশ্ন না করে জগদ্ধাত্রী পুজো খুঁটিনাটি তুলে ধরা হয়েছে।

কলকাতা কেন্দ্রিক পুজো বলতে কর্পোরেট ছোঁয়া লাগলেও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় এখনও সেই আঁচ পড়েনি। কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর জন্মভূমি হলেও চন্দননগরে এই পুজোর জাঁকজমক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। বিগত কয়েক বছর ধরে কৃষ্ণনগর তার সঙ্গে পাল্লা দিচ্ছে। পুজোর জৌলুস বাড়ছে নিত্যনতুনভাবে। পুলিশও কৃষ্ণনগরের ঐতিহ্যকে ডিজিটালি তুলে ধরতে উৎসাহমূলক একটি প্রতিযোগিতার আয়োজন করেছে।
পঞ্চমী থেকেই জগদ্ধাত্রী পুজোর ভিড় শুরু হয়ে গিয়েছিল।

ষষ্ঠীতেও নেমেছে মানুষের ঢল। চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুন্ডু, কৃষ্ণনগরের সর্বত্রই একই ছবি। বিকেল হতে রাস্তা জুড়ে শুধুই কালো মাথা। রাজপথ থেকে গলি সব জায়গাতেই ভিড়। চন্দননগর, কৃষ্ণনগর সবজায়গায় জনস্ত্রোত দেখতে পাওয়া গিয়েছে। শুধু জেলার মানুষই নয়, জেলার বাইরে থেকেও বহু মানুষ ভিড় জমিয়েছেন। ৮-৮০ সকলেই ভিড় জমিয়েছেন। আজ মঙ্গলবার সপ্তমী। এদিনও সকাল থেকেই ভিড় দেখতে পাওয়া গিয়েছে মণ্ডপে মণ্ডপে। বেলা যত বাড়বে ভিড়ও তত বাড়বে বলে মনে করা হচ্ছে। থিম পুজোর পাশাপাশি ভিড় জমেছে সাবেক পুজো মণ্ডপেও। সেখানে গিয়েও অবাক করা ভিড় লক্ষ্য করা গিয়েছে।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?