এই মুহূর্তে

তৃণমূল-বিজেপির স্লোগানের লড়াইয়ে উত্তপ্ত কৃষ্ণনগর, তার মাঝেই মনোনয়ন জমা দিলেন ১১ প্রার্থী

নিজস্ব প্রতিনিধি: কৃষ্ণনগরে মনোনয়ন জমাকে কেন্দ্র করে বুধবার রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছায়। তৃণমূল ও বিজেপি সমর্থকদের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে প্রশাসনিক ভবন চত্বর। কড়া নিরাপত্তার মধ্যেই পাঁচটি কেন্দ্র থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেন। প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই দিনভর চলে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন দাখিল প্রক্রিয়া।

সকাল থেকেই শহরের একাধিক নির্দিষ্ট এলাকায় জড়ো হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা। পরে শোভাযাত্রা করে প্রার্থীদের সঙ্গে জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে তাঁরা মনোনয়ন জমা দেন। তবে এই কর্মসূচির মাঝেই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, তৃণমূল প্রার্থী সমীর পোদ্দারের মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সমর্থকেরা গর্ভমেন্ট কলেজের মাঠে উপস্থিত ছিলেন। সেই সময় বিজেপি প্রার্থী সুকান্ত ঘোষ তাঁর সমর্থকদের নিয়ে সেখানে পৌঁছলে পুলিশ তাঁদের মাঠে প্রবেশে বাধা দেয়। এই নিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টে ‘‌ইন্ডিয়া’‌ জোট, চাপ কি বাড়ল?‌

পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হওয়ার পর বিজেপি সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এরপর বিজেপি কর্মীরা তৃণমূলকে উদ্দেশ করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করলে পাল্টা তৃণমূল কর্মীরাও ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন কংগ্রেসের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জে শংকর সরকার, কৃষ্ণনগর উত্তরে অর্ঘ্য গণ, কৃষ্ণনগর দক্ষিণে আব্দুর রহিম শেখ, নবদ্বীপে সমীর সাহা এবং নাকাশিপাড়ায় তহিদ শেখ মনোনয়ন জমা দেন। বিজেপির তরফে নবদ্বীপে শ্রুতি শেখর গোস্বামী এবং কৃষ্ণগঞ্জে সুকান্ত ঘোষ মনোনয়ন জমা করেন। এছাড়া নবদ্বীপ ও কৃষ্ণনগর কেন্দ্র থেকে দুই নির্দল প্রার্থীও এদিন মনোনয়ন দাখিল করেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভগবানগোলায় বাদ পরল কয়েকশো ভোটারের নাম, ক্ষুব্ধ গ্রামবাসীরা

দুই দশক ধরে বেহাল রাস্তা, যাতায়াতে চরম ভোগান্তি বড়মুইদা গ্রামবাসীদের

আলিপুরদুয়ারে সভা করার সময় জেলার নামই ভুলে গেলেন নীতিন নবীন, ভিডিও তৃণমূলের

মুর্শিদাবাদে অধীর চৌধুরীর কনভয়ে লরির ধাক্কা, বড়সড় দুর্ঘটনা

বাদ্যযন্ত্র সহযোগে জমজমাট প্রচার, বহরমপুরে ঘরে ঘরে যাচ্ছেন সুব্রত ও নাড়ুগোপাল

‘‌স্ট্রিট ডান্স দেখিয়ে চলে গেছেন’‌, নাম না করে জুনকে বেলাগাম কুকথা দিলীপের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ