AERO এসআইআর শুনানি কেন্দ্রে দেরিতে আসায় ভোটারদের বিক্ষোভ, উত্তেজনা কৃষ্ণনগরে

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: AERO’র আগমনে বিলম্বের কারণে কৃষ্ণনগরের এসআইআর শুনানি শিবিরে উত্তেজনা।শনিবার কৃষ্ণনগর পৌরসভার(Krishnanagar Municipality) অধীনে সিএমএস স্কুল মাঠে আয়োজিত এসআইআর শুনানি শিবিরে AERO যথাসময়ে উপস্থিত না হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত এলাকার বাসিন্দাদের এসআইআর শুনানির জন্য এই শিবিরের আয়োজন করা হয়।শনিবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা শুনানির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, ১৮ নম্বর ওয়ার্ডের ৮৬ নম্বর পার্টের AERO নির্ধারিত সময়ের পরেও আসেননি। শনিবার সকাল ১০টায় আধিকারিকের ঘটনাস্থলে পৌঁছানোর কথা থাকলেও, সকাল সাড়ে ১১টার পরেও তিনি না আসায় লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে হতাশা দেখা দেয়।

এর ফলে, বিক্ষোভকারীরা ঘটনাস্থলে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযোগ করেন যে, এইআরও’ রা প্রতিদিন দেরিতে আসেন। যার ফলে শুনানির জন্য আসা মানুষদের হয়রানির শিকার হতে হয়। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর যখন এইআরও অবশেষে পৌঁছান, তখন উত্তেজিত বাসিন্দারা তাকে ঘিরে ধরেন এবং বিক্ষোভ আরও তীব্র হয়। সকলেই লাইনে দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ ধৈর্য চ্যুত হয়ে ওঠেন।

পরে, শুনানি প্রক্রিয়া শুরু হলে ধীরে ধীরেপরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে ওই শুনানি কেন্দ্রে রবিবার থেকে সময় মত AERO আসবেন বলে কথা দিয়েছেন। অপরদিকে দত্তপুকুর এলাকায় শুনানি কেন্দ্রে ভোটারদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। একের পর এক শুনানি কেন্দ্রে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকা একে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে।অনেক ভোটার দীর্ঘক্ষণ শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন। অনেকের আবার অসুস্থ হয়ে বাড়ি ফিরে মৃত্য ঘটছে।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের