হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! এমনকি গাড়িতে সিটবেল্ট পরে সেলফি তুললেও মিলবে ৫০০ টাকা। এমনই অভিনব উদ্যোগ নিল নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলা। রাজ্য সরকারের তরফে গত ৩ আগস্ট থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। সেই সড়ক নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গিয়ে এমনই অভিনব উদ্যোগ নিল কৃষ্ণনগর পুলিশ জেলা। হেলমেট ও সিটবেল্ট ব্যবহারে উৎসাহ দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

কৃষ্ণনগর পুলিশ জেলা একটি উদ্যোগ নিয়েছে, যাতে বলা হয়েছে বাইকে হেলমেট পরে সেলফি তুলে ছবি দিলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। গাড়িতেও সিটবেল্ট পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। সেই ছবির মধ্য থেকেই প্রতিদিন পাঁচজনকে বেছে নিয়ে দেওয়া হবে ৫০০ টাকা করে নগদ পুরস্কার। কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরবাইক বা স্কুটার চালানোর সময় অবশ্যই হেলমেট পরতে হবে। একইভাবে চারচাকার গাড়িতে যাত্রার সময় সিটবেল্ট ব্যবহার করতে হবে। নিরাপদ যাত্রার এই অভ্যাসকে সামাজিক সচেতনতার অংশ করে তুলতেই শুরু হয়েছে এই প্রচার।

আরও পডুন: স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

অংশ নিতে হলে প্রথমে হেলমেট অথবা সিটবেল্ট পরে একটি পরিষ্কার ছবি তুলতে হবে। এরপর সেই ছবি নিজের Facebook, X (Twitter) অথবা Instagram অ্যাকাউন্টে পোস্ট করতে হবে। পোস্টের সঙ্গে ব্যবহার করতে হবে #selfiekpd হ্যাশট্যাগ। প্রতিদিন পোস্ট করা ছবিগুলির মধ্য থেকে পাঁচজনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। প্রত্যেক বিজয়ী পাবেন ৫০০ টাকা করে নগদ পুরস্কার। অর্থাৎ প্রতিদিন মোট ২,৫০০ টাকা পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে। অংশগ্রহণের জন্য QR Code স্ক্যান করার পাশাপাশি krishnanagarPD.com/traffic ওয়েবসাইটে যাওয়ার কথাও প্রচারে উল্লেখ করা হয়েছে। পুলিশের এই উদ্যোগের মূল লক্ষ্য শুধুমাত্র পুরস্কার দেওয়া নয়, বরং হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের অভ্যাসকে আরও জোরদার করা এবং অভ্য়াসে পরিণত করা। পুলিশের বক্তব্য অনুযায়ী, রাস্তায় নিজের নিরাপত্তার পাশাপাশি অন্য পথচারী ও গাড়িচালকদের নিরাপত্তার কথাও মাথায় রেখে ট্রাফিক নিয়ম মেনে চলা জরুরি। ইতিমধ্যেই এই উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে।

তবে অংশগ্রহণকারীদের ক্ষেত্রে ছবি তোলার সময় নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। গাড়ি বা বাইক চালানোর সময় ছবি না তুলে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে ছবি তোলার পরামর্শই থাকবে সচেতনতার এই উদ্যোগের সঙ্গে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের