‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধি,আসানসোল: পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হয়ে শপথ নেওয়ার পর প্রথমবার নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণে এলেন বিজেপি নেত্রী তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল(Minister Agnimitra Paul)। শুক্রবার তাঁর আগমনকে ঘিরে জাতীয় সড়ক থেকে শুরু করে বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। দলীয় পতাকা, ব্যানার এবং ঢাক-ঢোলের মধ্য দিয়ে তাঁকে সংবর্ধনা জানান কয়েকশো বিজেপি কর্মী।শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, এই জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি দাবি করেন, বিজেপি কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং আসানসোল দক্ষিণের(Asansol Dakhin) সাধারণ মানুষের আশীর্বাদেই এই সাফল্য এসেছে। একই সঙ্গে তিনি বলেন, গোটা বাংলায় বিজেপির সরকার গঠনের পিছনেও তৃণমূল স্তরের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মন্ত্রী জানান, এখন থেকে বাড়ি বাড়ি উন্নয়নের কাজ পৌঁছে দেওয়া হবে। দীর্ঘদিন ধরে যে সমস্ত মৌলিক পরিষেবার অভাব ছিল, যেমন পানীয় জল, রাস্তা ও শৌচাগার নির্মাণ, সেগুলিকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে বলে আশ্বাস দেন তিনি। তাঁর দফতরের মাধ্যমে মানুষের আরও কাছাকাছি পৌঁছে কাজ করার সুযোগ পেয়েছেন বলেও মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল।প্রশাসনিক বিষয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, দুর্নীতি, হত্যা ও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকার একাধিক মামলা ধামাচাপা দিয়েছিল। সেই সমস্ত কেস পুনরায় খতিয়ে দেখা হবে। এদিন তিনি শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নেতৃত্বেরও প্রশংসা করেন এবং তাঁকে “ডায়নামিক” ও “অ্যাক্টিভ” নেতা বলে উল্লেখ করেন।

অণ্ডাল থানার(Andal P.S.) এক এএসআই-এর উপর হওয়া অন্যায়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অগ্নিমিত্রা পাল জানান, তিনি বিষয়টি বিস্তারিত জানতেন না, তবে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবেন।দূষণ নিয়ন্ত্রণ নিয়েও সরব হন তিনি। দামোদর নদ থেকে অবৈধ বালি ও কয়লা চুরি বন্ধ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, শিল্পাঞ্চলগুলিতে দূষণ নিয়ন্ত্রণে কড়া নজরদারি চালানো হবে। বিশেষ করে মঙ্গলপুর শিল্পাঞ্চলের কারখানাগুলিকে দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র চালানোর নির্দেশ দেওয়া হবে, যাতে বক্তারনগর ও পার্শ্ববর্তী এলাকার মানুষ ফুসফুসজনিত রোগ বা সিওপিডি-র মতো সমস্যায় না ভোগেন। প্রয়োজনে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের