সন্তানের সামনেই গৃহবধূকে ধর্ষণ , গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলতলি: স্বামীর অবর্তমানে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছাড়াল গোটা এলাকায় । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার রাতে গৃহবধূর স্বামী কাজে গিয়েছিলেন। বাড়িতে সন্তানদের নিয়ে একাই ছিলেন ওই গৃহবধূ । অভিযুক্ত ব্যক্তি সেই সুযোগকেই কাজে লাগায়। ঘরের মধ্যে ঢুকে মহিলাকে ধর্ষণ(Rape) করে বলে অভিযোগ ওঠে । শুধু তাই নয়, নির্যাতিতাকে হুমকিও দেয় যদি তিনি চিৎকার করেন তাহলে তাঁর সন্তানদের প্রাণে মেরে ফেলবে।

রাত্রিবেলা কাজ সেরে বাড়িতে ফেরেন গৃহবধূর স্বামী। কান্নাভেজা গলায় সমস্ত ঘটনা স্বামীকে খুলে বলেন গৃহবধূ। এরপর কুলতলী থানায়(Kultali P.S.) অভিযোগ দায়ের করে ওই পরিবার । অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।নির্যাতিতার স্বামী জানান, রাত বারোটার সময় কাজ সেরে বাড়িতে ফিরি । সেই সময় দেখি এক যুবক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। সঙ্গে-সঙ্গে ভিতরে গিয়ে দেখি স্ত্রী কান্নাকাটি করছে।

ও জানায় অভিযুক্ত শারীরিকভাবে নির্যাতন করেছে। সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে যাই ও ওই যুবককে হাতেনাতে ধরে ফেলি । গ্রামের সকলকে গোটা বিষয়টি জানানো হয় । এরপর কয়েকজন ক্ষিপ্ত গ্রামবাসী মারধর করে ওই যুবককে । থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে । ধৃতের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বুধবার বারুইপুর মহকুমা আদালতে(Baruipur Court) তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের