ফের শুটআউট কুলটিতে, গুলিবিদ্ধ যুবক, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসানসোলের কুলটিতে  চলল গুলি। শুক্রবার রাতে চিনাকুড়িতে জনবহুল এলাকায় শুটআউটের ঘটনা ঘটে। আর তাতে গুলিবিদ্ধ হয় এক যুবক। তাঁকে গুরুত্বর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। জানা গিয়েছে, আহত ওই যুবক হলেন বছর ৩৯-এর কৃষ্ণা নুনিয়া। তার বাড়ি চিনাকুড়ি নুনিয়া বস্তিতে। তবে আচমকাই গুলি চালানোর ঘটনায় চিনাকুড়িতে ছড়িয়েছে  উত্তেজনা।

শুক্রবার রাতে ঘটনাটি ঘটে কুলটি বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের বাড়ির সামনেই। সেইসময় মোটরবাইক নিয়ে দাঁড়িয়েছিলো কৃষ্ণা নুনিয়া। তখনই তাঁকে লক্ষ্য করে চলে গুলি। দূষ্কৃতিরা পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর আহত অবস্থায় ওই যুবককে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবকের শরীরের চার জায়গায় গুলি লেগেছে। তার শারীরিক অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক । এই ঘটনা প্রসঙ্গে গুলিবিদ্ধ যুবকের ভাই আকাশ নুনিয়া বলেন,’ জানিনা দাদাকে কে বা কারা গুলি করেছে। ‘ পুলিশের প্রাথমিক অনুমান, পুরানো শত্রুতা থেকেই এই হামলার ঘটনা ঘটে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তবে কারা এই হামলার ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা এখন অধরা।

কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন