চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ‘মা লক্ষ্মীর’ সঙ্গে তুলনা করলেন কুনাল ঘোষ

নিজস্ব প্রতিনিধি,কাটোয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ‘মা লক্ষ্মীর’ সঙ্গে তুলনা করলেন কুনাল ঘোষ। একই সঙ্গে বিরোধীদের প্রতি কটাক্ষ করা হল ডাকিনী, যোগিনী ও পিশাচ সম্বোধন করে সলিল চৌধুরীর গান গেয়ে।পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের পঞ্চানন তলা হাই স্কুলের মাঠে রবিবার তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ দলের রাজ্যের প্রতিনিধি হিসাবে কুণাল ঘোষ(Kunal Ghosh) কাটোয়ার এই বিজয়া সম্মিলনীর অনু্ঠানে উপস্থিত ছিলেন।

এই মঞ্চেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা লক্ষ্মীর’ সঙ্গে তুলনা টানেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ তোলেন তিনি। কুনাল বলেন, মা লক্ষ্মী হল মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।পাশাপাশি গানের মাধ্যমে বিরোধীদের ডাকিনী, যোগিনী ও পিশাচ বলে সম্বোধন করেন তিনি। এই প্রসঙ্গে বিজেপি মন্তব্য করেন এই কুনাল ঘোষ জেলে থাকাকালীন গাল বুদ্ধি দাড়ি নিয়ে কী বক্তব্য বলেছিলেন এবং কাটোয়াতে কি বক্তব্য রাখলেন, এই দুটো পাশাপাশি দেখে মিডিয়া প্রচার করুক। মানুষ উপভোগ করবে।

কুনাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মা লক্ষ্মী। যিনি লক্ষীর ভান্ডারের মাধ্যমে সকলকে টাকা দেন। দুর্গাপুজোয় পুজো কমিটি গুলোকে আর্থিক অনুদান দেন। দুর্গা পুজো একটা উৎসব। একে কেন্দ্র করে কুমরপাড়া থেকে ফুল চাষী সকলে উপকৃত হন। বড় আর্থিক লেনদেন হয়। ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যে যার মতো পালন করবে। কিন্তু দুর্গাপুজো যেভাবে বৃহৎ উৎসবে রূপ নেয় সেখানে সবার যোগদান থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় চান সকলের আর্থিক পরিস্থিতি ভালো হোক। তাই পূজোয় আর্থিক অনুদান দেন তিনি উদ্যোক্তাদের। কিন্তু এই নিয়ে সমালোচনা হয়। পিএম কংগ্রেস বিজেপিকে সলিল চৌধুরীর গানের সুরে পিচাস ডাকিনি,জুগিনী,পেত্নী এই বলে কটাক্ষ করেন কুনাল ঘোষ।

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট চলে’, কোচবিহার থেকে কড়া বার্তা মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

LIVE

LIVE- প্রচারে ঝড় তুলতে উত্তর ও দক্ষিণে তৃণমূল সুপ্রিমো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ