কুন্তলের অভিযোগ শুনতে হবে বিচারপতি অমৃতা সিনহাকেই, নির্দেশ ডিভিশন বেঞ্চের

কুন্তল ঘোষের অভিযোগ শুনতে হবে বিচারপতি অমৃতা সিনহাকেই। এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায়(Recruitment Scam Case) গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের(Kuntal Ghosh) অভিযোগ শুনতে হবে বিচারপতি অমৃতা সিনহাকেই(Justice Amrita Sinha)। এই সংক্রান্ত মামলার শুনানিতে বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে একক বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই ফের কুন্তল ঘোষকে অভিযোগ জানানোর নির্দেশও দিল ডিভিশন বেঞ্চ। ঘটনার সূত্রপাত, সংশোধনাগারে তাঁর ওপর অত্যাচার করা হচ্ছে, কুন্তলের তোলা এমন অভিযোগ। তাঁর মুখ থেকে অন্যের নাম বলপূর্বক বার করানোর চেষ্টা করছে। এই অভিযোগে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে দুটো চিঠি দিয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। একটি চিঠি হেস্টিংস থানায়। অন্যটি আলিপুরের সিবিআই(CBI) কোর্টের বিচারককে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিচারক সিবিআই এবং কলকাতা পুলিশ কমিশনারকে(Kolkata Police) আলাদা ভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আলিপুর সিবিআই আদালতের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন। বিচারপতির ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন কুন্তল। কুন্তল ঘোষের আইনজীবীর অভিযোগ, মামলায় তাঁর মক্কেলকে পার্টি না করেই নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। ওই মামলার শুনানিতে এদিন সিবিআইয়ের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, ‘সিবিআই কেন নিম্ন আদালতের নির্দেশ বাতিলের আবেদন করল না? নিম্ন আদালতের বিচারক কিছু ভুল করেছেন কিন্তু ক্রিমিনাল কেসের সিদ্ধান্ত কি রিট কোর্ট নিতে পারে?’ এরপরই ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘একজন নাগরিক তিনি এখনও অভিযুক্ত, তার অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। তাই তার অভিযোগের অবশ্যই গুরুত্ব রয়েছে। তাঁর অভিযোগ অবশ্যই খতিয়ে দেখা উচিত।’

এদিন সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়, সুপ্রিম কোর্টে এই মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল। এরপরই সিবিআইয়ের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, ‘মানুষ যখন পুলিশের সাহায্য পান না তখন আইনের ১৫৬ কলমের ৩ ধারায় নিম্ন আদালতে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত নির্দেশ দেয়। এফআইআর দায়ের করে পুলিশ তদন্ত করবে। এটাই নিয়ম। তাহলে কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে অন্যথা হবে কেন? কুন্তল ঘোষের অভিযোগ শুনতে হবে বিচারপতি অমৃতা সিনহাকেই।’ কার্যত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে এখন অনেকেই কুন্তলের জয় হিসাবেই দেখছেন।

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘মন থেকে ককরোচদের সমর্থন’, দিল্লিতে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে হলিউড অভিনেতা

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

মাথায় হেলমেট পরে সচেতনতার পাঠ দিচ্ছেন হাল্যান্ড! ভাইরাল ভিডিও শেয়ার করল কেরলম পুলিশ

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

দুই হাত নেই, পায়ে কলম নিয়ে ভিক্ষে করে খুদেদের ভবিষ্যৎ গড়ছেন সিউড়ির ‘জগন্নাথ’

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি