বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু, রণক্ষেত্র ভাতার

Share:

নিজস্ব প্রতিনিধি : বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমানের ভাতার।পুলিশের গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। দীর্ঘক্ষণ পথ আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার পূর্ব বর্ধমানের বামশোরে গিয়েছিলেন পেশায় মার্বেল মিস্ত্রি পিন্টু ইসলাম। ফেরার পথে নতুনহাট থেকে বর্ধমানের দিকে য়াওয়ার সময়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বাসের ধাক্কায় মৃত্যু হয় পিন্টুর। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই শ্রমিক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। স্পিট ব্রেকার না থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। পরিস্থিতি যখন ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে, তখন ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ চলতে থাকে।বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি আয়ত্তের মধ্যে আসে। মৃত পিন্টু ইসলামের দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা