চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ তরুণীকে

আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি বেলেঘাটার বাসিন্দা ওই তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা। এই ঘটনার বাঁধা দিতেই চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয় তরুণী যাত্রীকে। ঘটনাটি ঘটে শিয়ালদহগামী নৈহাটি লোকালে। আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি বেলেঘাটার বাসিন্দা ওই তরুণী।

ওই তরুণীর পরিবারের দাবি, গত ২৯ ডিসেম্বর নৈহাটি লোকালে বাড়ি ফিরছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী। অভিযোগ, রাতে ফাঁকা কামরায় ধারাল অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্ট করে এক দুষ্কৃতী। বাধা দেওয়ায় ওই ছাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। চোয়াল ও দাঁত ভেঙে যায় ওই ছাত্রীর। এরপরই শিয়ালদহ জিআরপি-তে অভিযোগ দায়ের করা হয়। তবে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা যায়নি ব্লে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানান গিয়েছে, ট্রেন থেকে পড়ে যাওয়ার ফলে কথা বলতে পারছে না ওই তরুণী। তবে ওই দুষ্কৃতী সম্পর্কে বলতে পারলে, তাকে চিহ্নিত করা সুবিধে হবে। পরিবারের তরফে জানানো হয়েছে, আহত তরুণী এখনও কথা বলতে অপারগ। তবে তিনি জানিয়েছেন ট্রেনের মধ্যেই ছিল দুষ্কৃতীরা। তিনি ট্রেনে উঠতেই টাকা দাবি করা হয়। দিতে না পারাতেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাঁকে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল