রাজ্যের স্বরাষ্ট্র সচিবের ভাইপোর দেহ উদ্ধার বন্ধ ঘর থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: উত্তর ২৪ পরগনা জেলার বিধান নগর কমিশনারের অন্তর্গত লেকটাউন থানার অধীনে বাঙুর এভিনিউয়ের বন্ধ ঘর থেকে উদ্ধার রাজ্যের স্বরাষ্ট্র সচিবের ভাইপোর মৃতদেহ। মৃত ব্যক্তির নাম অতিশ গোপালিকা। এদিন ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের(Home Secretary) ভাইপো মারা গিয়েছেন।

ঘটনায় চাঞ্চল্য ছড়ায় লেক টাউনের বাঙ্গুর(Bangur) এলাকায়। তিনি একাই থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকার ভাইপোর দেহ উদ্ধার হয় বন্ধ ঘর থেকে। শনিবার বিকেলে বন্ধ ঘরের দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বাঙুরের একটি বাড়িতে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতের পর থেকে তাঁর সঙ্গে আর কেউই যোগাযোগ করতে পারেন নি। শনিবার সকাল বেলায় অফিসের পরিচিতরা লেকটাউন থানায়(Laketown P.S.) বিষয়টা জানায়। তৎক্ষণাৎ লেকটউন থানার পুলিশ বাঙুরের ওই বাড়িটিতে পৌঁছয়।

এরপর অনেকক্ষণ ডাকাডাকির পরেও কেউ সাড়া না দেওয়ায় অবশেষে বিকেল নাগাদ পুলিশ দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে। সূত্রের খবর, বাড়ির ভেতরে একটি চেয়ারের উপর বসে ছিলেন অতীশ গোপালিকা। পুলিশ তাঁকে উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।হৃদ রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলেই জানানো হয়। অতিশের দেহ আর জি কর হাসপাতাল থেকে বিধাননগর হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ। শনিবার বিকেলে বিধান নগর মহকুমা হাসপাতালে পৌঁছন রাজ্যের হোম সেক্রেটার বি পি গোপালিকা এবং বিধান নগর পুলিশ কমিশনার সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল