লেকটাউনে দমকল কর্মী খুনের ঘটনায় ব্যারাকপুর থেকে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি,লেকটাউন: উত্তর চব্বিশ পরগনার লেকটাউনের গ্রীন পার্ক সারদা পল্লীতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ২ দুজন। সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করা হয় তাদের। ব্যারাকপুর অঞ্চল থেকে গ্রেফতার হয় দু ‘ জন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্যক্তিগত শত্রুতার কারণেই এই হত্যা। এই খুনে ব্যবহার করা হয়েছে পেশাদারী খুনি বলে পুলিশ জানায়।

বৃহস্পতিবার লেকটাউন(Laketown) গ্রিন পার্ক সারদা পল্লীতে দমকল কর্মী স্নেহাশীষ রায়কে গুলি করে খুন করে দুষ্কতিরা।মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে ফেরার পর, ঠিক বাড়ির সামনেই দমকল কর্মী স্নেহাশীষ রায়কে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। এরপরে তাকে আরজিকর হাসপাতালে(R G Kar Hospital)নিয়ে গেলে তার মৃত্যু হয়। এর আগেও এই দমকল কর্মীর ওপরে হামলা হয়েছিল দমদমে ফায়ার ব্রিগেড অফিসের সামনে। তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। সেইবার তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিলেন।

বৃহস্পতিবার বিকেলে স্নেহাশীষ রায়কে রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই ব্যারাকপুর অঞ্চল থেকে দুই দোষীকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। শুক্রবার সকালে ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করতে লেকটাউন থানায় পৌঁছান বিধাননগর পুলিশ কমিশনার(CP) গৌরব শর্মা। তিনি জানান, ধৃতরা ইতিমধ্যেই দোষ স্বীকার করেছে। এর পাশাপাশি এই পুরো ঘটনাতে আর কারা কারা যুক্ত রয়েছে এবং কি মোটিভ রয়েছে তা পুরোটাই পুলিশ জানতে পেরেছে।

সিপি আরো জানান, এই পুরো ঘটনার একজন মাস্টারমাইন্ড গুলি চালানোর সময় ঘটনাস্থলে ছিল, এবং এরা সকলেই ট্রেনে করেই এসেছিল। খুব শীঘ্রই এই রাকেটের বাকিদের গ্রেপ্তার করার পর খুনের গোটা বিষয়টি প্রকাশ্যে আনবে পুলিশ। আপাতত দুজনকে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল