পকেটে আসবে বাড়তি টাকা, খুশিতে আবির খেলায় মাতল বাংলার মা-বোনেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন দোলের আগেই রঙের উৎসব! অন্তর্বর্তীকালীন রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ টাকা বাড়ার ঘোষণার পরই হাওড়া ও হুগলি জেলার শহর, মফস্বল এবং গ্রামীণ এলাকাজুড়ে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। বাজেট ঘোষণার খবর কানে যেতেই ঘরের কাজ ফেলে রাস্তায় নেমে পড়েন অসংখ্য মহিলা। হাতে সবুজ আবির, কোথাও আবার মিষ্টির হাঁড়ি। উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

আরামবাগ মহকুমা ও সংলগ্ন এলাকার মহিলারা এদিন কার্যত আনন্দমিছিলে সামিল হন। শঙ্খধ্বনির মধ্য দিয়ে একে অপরকে আবির মাখিয়ে, পথচলতি মানুষদের মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগ করে নেন তাঁরা। এই মিছিলে পুরুষদের উপস্থিতি ছিল না বললেই চলে। এ যেন শুধু মহিলাদের বিজয়োল্লাস। অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।

আরও পড়ুন: গড়িয়ার নবদুর্গা পুজো কমিটির অফিসে দুষ্কৃতী হানা, ভাঙচুর-লুঠপাটের অভিযোগে উত্তপ্ত এলাকা

আরামবাগের বাঁধপাড়া এলাকার গৃহবধূরা বলেন, “লক্ষ্মীর ভান্ডার তাঁদের জীবনের আত্মসম্মান ফিরিয়ে দিয়েছে। আগে সামান্য খরচের জন্যও স্বামীর বা বাবার বাড়ির দিকে তাকিয়ে থাকতে হতো। এখন নিজের প্রয়োজন, সন্তানের পড়াশোনার খরচ বা ফোনের রিচার্জ নিজেরাই সামলাই। টাকা বাড়ায় আরও স্বস্তি মিলবে।”

রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন প্রান্তেও আনন্দের জোয়ার দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই বারাসত পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর চৈতালি ভট্টাচার্যের নেতৃত্বে মহিলারা মিছিলে অংশ নেন এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। ভাটপাড়া, ব্যারাকপুর ও বরাহনগরেও একই ছবি ধরা পড়ে। ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে সবুজ আবির মেখে, লক্ষ্মীর ঘট মাথায় নিয়ে ব্যান্ডের তালে নাচে মাতেন মহিলারা। ব্যারাকপুরে অকাল হোলির আবহে পথচলতি মানুষদের মিষ্টিমুখ করানো হয়।

ব্ল্যাকমেইলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী