‘লক্ষ্মীর ভাণ্ডার বদলে দিয়েছে বাংলার অর্থনীতিকে’, RBI কর্তার গলায় মুখ্যমন্ত্রীর প্রকল্পের প্রশংসা

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক ছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’। রাজ্যের মহিলা উন্নয়নে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প ব্যপক সাড়া ফেলেছিল। বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রীকে অনুসরণ করেই দেশের একাধিক রাজ্যের সরকার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আদলে নানা প্রকল্প চালু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা উন্নয়নমুখী প্রকল্পের প্রশংসা করলেন রিজার্ভ ব্যাঙ্কের রিজিওনাল ডিরেক্টর সুধাংশু প্রসাদ। বললেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার বাংলার অর্থনীতিকে অনেকটাই পালটে দিয়েছে’। সেই সঙ্গেই এই কথাও স্বীকার করেছেন যে, লক্ষ্মীর ভাণ্ডার শুধু পরিবারে আর্থিক সহায়তা করছে এটা নয় ব্যাঙ্কিং কাঠামোতেও যোগ করেছে নতুন মাত্রা।

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রসঙ্গে সুধাংশু প্রসাদ বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার বাংলার ব্যাঙ্কিং ব্যবস্থার চেহারা, গতি বদলে দিয়েছে। গোটা বাংলায় মহিলারা প্রায় পাঁচ কোটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন। প্রতি বছর প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যাঙ্কে জমা পড়ছে। এর কারণেই তাঁদের জন্য ব্যাঙ্কগুলি ৩০ হাজার কোটি টাকার ঋণ দিতে প্রস্তুত কারণ মেয়েরা কখনও ঋণখেলাপি হয় না।” RBI বলেছেন, বাংলার সামগ্রিক অর্থনৈতিক গতিতেও এই প্রকল্পের বিরাট প্রভাব পড়ছে। তাঁর কথায় সঞ্চয় ও ঋণপ্রবাহ দু’টোই বাড়ছে। গ্রামীণ অর্থনীতিতেও জোয়ার এসেছে বলে উল্লেখ করেছেন রিজার্ভ ব্যাঙ্কের রিজিওনাল ডিরেক্টর। সুধাংশু প্রসাদের এই মন্তব্যই বাংলার মহিলাদের আর্থিকভাবে আরও স্বাধীন হওয়ার উদ্যোগের জন্য নেওয়া মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে আরও দৃঢ় করল বলেই মত রাজনৈতিক মহলের।

ব্যাঙ্কের গ্রাহকদের নিয়ে মঙ্গলবার বীরভূমের সিউড়িতে তিনি একটি কর্মসূচিতে অংশ নিয়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন। দশ বছরের পুরনো ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্টের জন্য ‘রি-কেওয়াইসি’ করার আবেদন নিয়েই ছিল মূলত অনুষ্ঠানটি। সেখানে উপস্থিত ছিলেন একাধিক ব্যাঙ্কের কর্তারা। অনুষ্ঠানে ব্যাঙ্ক কর্তারা বলেন, তিন ধরণের অ্যাকাউন্ট রয়েছে এবং সেগুলি হল ঝুঁকি বহুল, মাঝারি ঝুঁকি ও কম ঝুঁকি। কম ঝুঁকির গ্রাহকদের সংখ্যা বেশি। সেই অ্যাকাউন্ট সচল রাখার জন্য ১০ বছর অন্তর তথ্য জমা দেওয়া প্রয়োজন। ব্যাঙ্ক কর্তারা বলেছেন সারা বাংলায় প্রায় ৮০ হাজার গ্রাহক এখনও কেওয়াইসি জমা দেননি। রিজার্ভ ব্যাঙ্কের রিজিওনাল ডিরেক্টর এদিন আরও একবার জালিয়াতি রুখতে ওটিপি শেয়ার না করার ও ব্যক্তিগত কোনও তথ্য ব্যাঙ্ক ছাড়া কোথাও না দেওয়ার পরামর্শ দিয়েছেন।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের