কলকাতায় লাইসেন্সহীন হোটেল ও গেস্ট হাউস ঘিরে কড়া পদক্ষেপে লালবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি:  নিরাপত্তা ও নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ এর সদর দফতর লালবাজার। শহরের বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসের লাইসেন্স সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে সমস্ত ডিভিশনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।  

কলকাতায় কতগুলি হোটেল ও গেস্ট হাউস বৈধ লাইসেন্স নিয়ে চলছে আর কতগুলি লাইসেন্স ছাড়া বা নবীকরণ না করে ব্যবসা চালাচ্ছে এই পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে উদ্যোগী হয়েছে লালবাজার। শহরের প্রতিটি ডিভিশনকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের এলাকার সমস্ত হোটেল ও গেস্ট হাউসের তথ্য জমা দিতে। এই তালিকায় শুধু পুলিশ লাইসেন্স নয়, পুরসভা ও অগ্নিনির্বাপণ দফতরের অনুমতিও রয়েছে কি না তা স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে বহু হোটেল ও গেস্ট হাউসের ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স নেই বা দীর্ঘদিন ধরে তা নবীকরণ করা হয়নি।

এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে গত বছরের ভয়াবহ জোড়াসাঁকো এলাকার অগ্নিকাণ্ডের ঘটনা। ফল পট্টি এলাকায় একটি হোটেলে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় হোটেল মালিক সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও পরে আদালত থেকে তারা জামিন পান। বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে যায় লালবাজার এবং সুপ্রিম কোর্ট শহরের হোটেলগুলির নিরাপত্তা ও লাইসেন্স সংক্রান্ত পরিস্থিতি জানতে চায়। এরপরই তৎপর হয় পুলিশ প্রশাসন। দ্রুত সমস্ত ডিভিশন থেকে তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত রিপোর্ট তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলায় সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক! ২০ দিন কর্মীদের ছুটি, কারণ কী?

পুলিশ সূত্রে খবর যেসব হোটেল বা গেস্ট হাউস নিয়ম না মেনে চলছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ডিভিশনের আধিকারিকদের কাছেও ব্যাখ্যা চাওয়া হচ্ছে কীভাবে লাইসেন্স ছাড়া এই ব্যবসা দীর্ঘদিন ধরে চলছিল।এই পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। প্রশাসনের লক্ষ্য ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে শহরের আতিথেয়তা পরিষেবাকে সম্পূর্ণ নিয়মের আওতায় আনা।

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য