ভিন রাজ্যে ফের ঝরল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের প্রাণ, লালগোলায় শোকের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি,লালগোলা: পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন। কিন্তু সেই ‘পেট’ই যে শেষ পর্যন্ত কাল হবে, তা দুঃস্বপ্নেও ভাবেনি পরিবার। আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সমিরুল হক(Samirul Haq)। বাড়ি লালগোলা ব্লকের খলিফাবাদ(Khalifabad) গ্রামে। শনিবার সকালে দেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা। ​পরিবার সূত্রের খবর, তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন সমিরুল। কর্মক্ষেত্রে কাজ করার সময় আচমকাই ১১ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতার বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে আসেন সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শুক্রবার গভীর রাতে তাঁর নিথর দেহ গ্রামে পৌঁছালে শোকের ছায়া শুরু হয়।

সমিরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তাঁর মৃত্যুতে তিন নাবালক সন্তান এবং অসুস্থ স্ত্রীর ভবিষ্যৎ এখন কার্যত অন্ধকার। ​​এই মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে খলিফাবাদ গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় মুর্শিদাবাদ জেলায় এটি এখন এক নিয়মিত রুটিন হয়ে দাঁড়িয়েছে। এলাকায় কাজ নেই, নেই কোন বড় শিল্প। ফলে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার যুবককে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে পাড়ি দিতে হচ্ছে। ​জেলায় ২২ জন বিধায়কের মধ্যে ২০ জনই শাসক দলের। তিনজন সাংসদও তৃনমুলের।

তবে ​কেন আজও জেলায় উল্লেখ্যযোগ্য কোনও কলকারখানা বা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হল না?​”সরকার যদি এখনই আমাদের পাশে না দাঁড়ায়, তবে বাচ্চাগুলোকে নিয়ে আমাদের না খেয়ে মরতে হবে। কান্নাজড়িত কণ্ঠে দাবি মৃত শ্রমিকের স্ত্রীর।এলাকাবাসীর দাবি, অবিলম্বে জেলায় শিল্পাঞ্চল গড়ে তুলতে হবে। বারবার পরিযায়ী শ্রমিকের এই ‘শবযাত্রা’ তাঁরা আর দেখতে চান না। স্থানীয় এক বাসিন্দার কথায়, “যদি নিজের জেলায় কাজ থাকত, তবে সমিরুলকে হাজার মাইল দূরে প্রাণের ঝুঁকি নিতে হতো না। আমাদের মাটি কি শুধু পরিযায়ী শ্রমিকের কান্নায় ভারী হওয়ার জন্যই?”আপাতত সরকারি সাহায্যের আশায় প্রহর গুনছে পরিবারটি। কিন্তু হারানো মানুষটি কি আর ফিরবে? সেই প্রশ্নই এখন তাড়া করে বেড়াচ্ছে লালগোলাবাসীকে।

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি