চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দুয়ারে আইনি পরামর্শ’ শিবির চালু করছে রাজ্যের এই পঞ্চায়েত

নিজস্ব প্রতিনিধি: মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য সরকারের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিভাগে সবচেয়ে সফল কর্মসূচির নাম ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) শিবির। দুয়ারে সরকারের আদলে রাজ্য সরকার ‘দুয়ারে পুলিশ’ (Duare Police), ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচিও করেছে। এবার সাধারণ মানুষকে সাহায্য করতে ‘দুয়ারে আইনি পরামর্শ’ চালু করতে চলেছে হুগলি জেলার শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের কানাইপুর গ্রাম পঞ্চায়েত।

হুগলির কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার থেকে দুয়ারে আইনি পরামর্শ শিবির শুরু হবে এলাকায়। প্রথম দিন অর্থাৎ ২৫ তারিখে কানাইপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শিবির করা হবে। সেই শিবিরে আইনি পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত থাকবেন হুগলি জেলা আদালত এবং শ্রীরামপুর মহকুমা আদালতের আইনজীবীরা। ওইদিন সকাল ১১টা থেকে পরামর্শ দেওয়ার কাজ শুরু করবেন ১২ জন আইনজিবী। তবে যারা এই শিবির থেকে আইনি পরামর্শ নিতে চান, তাদেরকে আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে। তারপরে নিয়ম মেনে আবেদনকারীকে ডেকে নেওয়া হবে। জানানো হয়েছে পঞ্চায়েতের তরফে, প্রয়জনে কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবীদেরও সাহায্য নেওয়া হবে এই শিবির চালাতে।

তবে কেন এই উদ্যোগ? এই প্রশ্নের জবাবে গ্রাম পঞ্চায়েত প্রধান অচ্ছেলাল যাদব জানান, পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় উন্নত আইনি পরামর্শ দিতে এই ব্যবস্থা। তিনি আরও জানান, আপাতত প্রতি মাসে একদিন করে আইনি পরামর্শ দেওয়া হবে। পরে সাহায্যপ্রার্থীদের সংখ্যা বাড়লে পরামর্শ শিবিরের দিন বাড়ানো হবে। মাসের শেষ শনিবার দুয়ারে আইনি পরামর্শের শিবির চলবে বলে তিনি জানান।

 

Published by:

Share Link:

More Releted News:

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ